ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
২০২৩ সালে সর্বোচ্চ গোল করা ফুটবলারের নাম ঘোষণা
ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বয়স ৩৯ বছর, কিন্তু এই বয়সেও রোনালদো দুর্দান্ত। এমনকি একজন তরুণ খেলোয়াড়কেও রোনালদোর মতো পারফর্ম করতে অনেক বেগ পেতে হয়। কিন্তু গোলের পর গোল করে যাচ্ছেন জনপ্রিয় সিআরসেভেন তারকা।
তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি তার ক্যারিয়ারে ১০০০ গোল করতে চান চান। তবে অনেকেই তার ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তিনি যে গতিতে এগিয়ে চলেছেন, তাতে শেষ পর্যন্ত এই মাইলফলক ছুঁয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এখন চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্ব। তার দেশ পর্তুগাল ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করেছে। বাছাই পর্বে ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৯টি গোল করেছেন রোনালদো। সবশেষ বসনিয় হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে করেছে জোড়া গোল। যা তাকে ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন করেছে। এ বছর তার থেকে বেশি গোল আর কেউ করতে পারেনি।
২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা ফুটবলার আর্লিং হালান্ড। তিনি করেছেন ৩৯ গোল। তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের ও পিএসজির অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিনি করেছেন ৩৫ গোল।
রোনালদোর জোড়া গোলের সুবাদে বসনিয়াকে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে পর্তুগাল। ইউরো বাছাইপর্বে আট ম্যাচে সব কটিই জিতেছে রবার্তো মার্তিনেজের দল। আগেই অবশ্য ২০২৪ ইউরোর মূলপর্বে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল।
জাতীয় দল ও ক্লাব আল-নাসেরের হয়ে উড়ন্ত ফর্মে আছেন রোনালদো। তার ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৯ এ। বয়স প্রায় ৩৯ ছুঁই ছুঁই হলেও যেভাবে খেলে যাচ্ছেন তাতে থামার কোনো লক্ষণ নেই।
২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রোনালদোর পেছনে আছে আর্লিং হলান্ড, তিনি করেছেন ৩৯ গোল। এরপরেই আছেন কিলিয়ান এমবাপ্পে, ফরাসি তারকার গোল ৩৫টি। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৩ সালে করেছেন ২৬ গোল।
বছরের এখনও দেড় মাস বাকি। তবে রোনালদো যেভাবে গোল করছেন, তাতে হালান্ড ও এমবাপ্পের পক্ষে তাকে পেছনে ফেলা কঠিনই হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)