ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বেরিয়ে এলো আসল খবরঃ হয়তো সাকিবের কারনেই শেষ দুইটি ম্যাচ হেরেছে বাংলাদেশ
গত ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে। এই আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামে আফগানিস্তানের বিপক্ষে। এই দিন থেকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন।
০৭অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খুব দারুণ ক্রিকেট খেলে ০৬উইকেটএর দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে। কোন আসরে যখন কোন দল জয় দিয়ে যাত্রা শুরু করে তখন নির্দ্বিধায় বলা যায় সেই আসর সেই দলের জন্য শুভ। কিন্তু বাংলাদেশের জন্যই এই আসর কতটা শুভ তা এখনো অব্দি বলা যাচ্ছে না যদিও বিশ্বকাপের মিশন শুরু করে জয় দিয়ে তারপর দেখতে হয় পরপর দুটি বড় অঘটন।
দশ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল, প্রতিপক্ষ তখন ইংল্যান্ড। এই দিন ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ক্রিকেট দল অনেক বড় ব্যবধানে পরাজয় বরণ করেন। এই পরাজয়টা ছিল ১৩৭ রানের। প্রথম ম্যাচ খেলে যেখানে পয়েন্ট টেবিলে বাংলাদেশ দল শেষ চারে অবস্থান করছিল ঠিক দ্বিতীয় ম্যাচ হেরে রান রেটের দিক থেকে বাংলাদেশ দল ততটা পিছিয়ে যায়। এই আসরে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও বাংলাদেশ খুব বাজে ভাবে হারে। কোন প্রকার লড়াই করতে দেখা যায়নি নিউজিল্যান্ডের বিপক্ষেও।
তবে এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যায়, বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং অর্ডার খুব ভালোভাবে সাজিয়েছিল। এক কথায় বলা যায় বাংলাদেশের ক্রিকেটারদের যার যেখানে পজিশন দেওয়া দরকার সে সেখানেই ছিল তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের এই ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে দেখা যায়।
কখনো মিরাজকে তিনে কখনো শান্ত কে তিনে আবার কখনও মিরাজকে চারে আবার কখনও শান্তকেও চারে খেলতে দেখা গিয়েছে এই দুটি ম্যাচে। এদিকে বিশ্বকাপের আগে যখন তাওহীদ হৃদয় কে প্রস্তুত করা হয়েছিল পাঁচ নাম্বার পজিশনে ব্যাট করার জন্য কিন্তু বিশ্বকাপে এসে এই তাওহীদ হৃদয়কে নিয়েও এক্সপেরিমেন্ট চালায় বিসিবি। তৃতীয় ম্যাচে তাকে দেখা গিয়েছে ৭ নাম্বারে ব্যাট করতে।
অন্যদিকে মাহমুদুল্লাহকে দিয়ে বল করানো হচ্ছে না। তাহলে বিসিবির চিন্তায় ছিল নিশ্চয়ই মাহমুদুল্লাহকে দিয়ে ব্যাট করানোর। যদি মাহমুদুল্লাহকে নিয়ে ব্যাট করানোর চিন্তা থাকতো তাহলে তাকে কেন একদম শেষের দিকে ব্যাট করানো হচ্ছে। তাকে কি যেত না একটু আগে ব্যাট করানো?
দলের ব্যাটি অর্ডারে যখন এত টাল মাটাল অবস্থা ঠিক সেই সময় গণমাধ্যমের সামনে মুখোমুখি হয় বিসিবির এক কর্মকর্তার খালেদ মাহমুদ সুজন। এই সময় বিসিবি কর্মকর্তা সুজন গণমাধ্যমকে জানান বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পজিশন নিয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ এবং দলের অধিনায়ক সাকিব আল হাসান।
কিন্তু এক গণমাধ্যম কর্মী গোপন সূত্রে জানতে পারে বাংলাদেশ দলের প্রধান কোচ বিসিবির এক কর্মকর্তা যিনি এখনো বিশ্বকাপ দেখতে ভারতে পৌঁছায়নি তার সাথে ফোনে কথা বলার সময় জানান যে বাংলাদেশ দলের ব্যাটিং পজিশন নিয়ে একমাত্র সিদ্ধান্ত নিয়ে থাকেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের কথা মতোই কথা মতোই বাংলাদেশ দলের ব্যাটিং পজিশন সাজানো হয় এখানে প্রধান কোষের কোনো ভূমিকা নেই বলেই জানান প্রধান কোচ হাথুরুসিংহে।
হাতুড়ি সিংহের এই কথা শুনে বোঝা যায় বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে যা ঘটেছে সবকিছু সাকিব আল হাসানের কারণেই। সে দিক বিবেচনা করলে বাংলাদেশ দলের প্রথম ম্যাচটি ব্যাটিং অর্ডার খুব দারুণভাবে সাজানো ছিল বলে খুব স্বাচ্ছন্দ মতো খেলে প্রতিপক্ষকে বিপক্ষে জয় পায়। কিন্তু শেষ দুটি ম্যাচে ব্যাটিং অর্ডারের কারণে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশের। তবে কি এখানে নির্দ্বিধায় বলা যেতে পারে না, বাংলাদেশ দল শেষ দুটি ম্যাচ সাকিব আল হাসানের ভুল সিদ্ধান্তেই পরাজিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)