ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম দুঃসংবাদঃ সাকিবকে ছাড়াই ভারত ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বিসিবি
ভারতের বিপক্ষে খেলতে চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত কিনা তা এখনও জানা যায়নি। অলরাউন্ডার সাকিবের বাম উরুতে আরেকটি এমআরআই স্ক্যান করার কথা রয়েছে। আগামীকাল তাকে প্রশিক্ষণে দেখার কথাও রয়েছে।
টিম ম্যানেজার খালেদ মাহমুদের ভাষায় এটি ফিজিও এবং ডাক্তারদের ‘কল’। যদি কোনো ঝুঁকি থাকে, সে ক্ষেত্রে সাকিবকে ছাড়াই ভারত ম্যাচ খেলার প্রস্তুতিও বাংলাদেশ দল নিয়ে রেখেছে বলে জানিয়ে রাখলেন মাহমুদ।
আজ বিকেলে কনরাড পুনেতে সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমাদের টুর্নামেন্টে এখনও ছয়টি ম্যাচ বাকি। আমরা চাই না যে এই ম্যাচটি খেলার পর সে পুরো টুর্নামেন্ট মিস করুক।"
ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার এটি নয়। আমরা চাই না যে এই ম্যাচ খেলে সাকিবের ক্যারিয়ারের সমস্যা হোক বা সে লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। আমরা চাই যদি সাকিব চায় এবং এতে ফিজিওদের মতো থাকে, তাহলে সে খেলবে।তবে এই ম্যাচ যদি ওকে ছাড়াই খেলতে হয় তাহলেও আমরা খেলব।’
অবশ্য এখন পর্যন্ত সাকিবের উন্নতির আপডেটও এভাবে দিলেন মাহমুদ, ‘সাকিবের উন্নতি হচ্ছে। এখন ব্যথাও নেই বলছে। তবে মাঠে না নামা পর্যন্ত পরিষ্কার হওয়া যাচ্ছে না। কালকে নেটে ব্যাটিং করবে।
রানিং বিটুইন দ্য উইকেটও দেখা হবে। আমরা ধারণা করছি ওকে পাব। যেহেতু মেডিক্যাল ইস্যু আছে। পায়ে যেহেতু টিয়ার আছে। তবে ব্যথা নেই। আজ সুইমিংয়ে কিছু কাজ ছিল। আপার পার্টে জিম ছিল। কাল মাঠে ব্যাটিংয়ের পর স্ক্যান করানো হবে। তখন বুঝতে পারব কোন অবস্থায় আছে। তাহলে পরিষ্কার ছবি পাব।’
আশার ছবিটাও মাহমুদ এখানেই দেখছেন, ‘এসব চোটে হাঁটলেও ব্যথা হয়। ভালো ব্যাপার হলো সাকিবের এ রকম কিছুই নেই। এ জন্যই আমরা আশাবাদী। তবে ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছিল। কালকে হয়তো এটা দেখবে। সাকিব চাইছে খেলতে। তবে এটি নির্ভর করে ওর শতভাগ ফিটনেসের ওপর।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)