ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইনি জটিলতায় রিজওয়ান: পাক ক্রিকেটারের বিরুদ্ধে আদালতে অভিযোগ
গত ০৫ অক্টোবার থেকে ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। সবাই দেখছে পাকিস্তানি ক্রিকেট দলকে। সাত বছর পর ভারত সফরে আসেন তারা। বাবর আজম, শাহীন আফ্রিদির ভারতে আসাটা ছিল বড় নাটক। ভারতীয় জাতীয় দল এশিয়ান কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি, বিনিময়ে পাকিস্তান একবার বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল। এরপর থেকে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে।
কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় পাকিস্তানি শিবির। গত ২৭ সেপ্টেম্বর লাহোর থেকে দুবাই হয়ে সন্ধ্যায় হায়দরাবাদের মাঠে নামেন পাকিস্তানি ক্রিকেটাররা। রাজনৈতিক দূরত্ব ভুলে পাকিস্তানি তারকাদের আলিঙ্গন করলেন হায়দরাবাদ। রাজীব গান্ধী স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলেছেন বাবর রিজওয়ান। উভয় ক্ষেত্রেই তাদের জনসমর্থন ছিল।
ভারতীয় আতিথ্যের তারিফ করেছেন পাকিস্তান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ধন্যবাদ জানাতেও দেখা গিয়েছে রিজওয়ান, শাহীন, শাদাব খানদের। সাংবাদিক সম্মেলনেও হায়দ্রাবাদী বিরিয়ানী নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাক তারকাদের।
শাদাব খান হাসিমুখে জানিয়েছেন, “বিরিয়ানী রোজই খাচ্ছি আমরা। সেই কারণেই হয়ত মাঠে খানিক মন্থর হয়ে পড়েছি।” বাবর-শাদাবদের মন্তব্য থেকে দূরত্ব ভুলে ক্রিকেটীয় পরিসরে দুই দেশের কাছাকাছি আসার বার্তা মিললেও উল্টোচিত্রটাও চোখে পড়েছে বেশ কয়েকবার। পড়শি দেশের ক্রিকেটারদের কিছু কিছু আচরণ পছন্দ হয় নি ভারতীয় জনতার। বিশেষ করে নিশানায় এসেছেন মহম্মদ রিজওয়ান। চলতি প্যালেস্টাইন-ইজরায়েল দ্বন্দ্ব নিয়ে ট্যুইট করা বা মাঠে নমাজ পড়া-বারবার বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ অবধি জমা পড়লো।
চলতি বিশ্বকাপে ভালো ছন্দে রয়েছেন মহম্মদ রিজওয়ান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি করেন ৬৮ রান। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ম্যাচ জেতানো ১৩১* রানের ইনিংস। তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তান হারলেও রিজওয়ান করেন ৪৯ রান।
তিন ম্যাচে আপাতত ২৪৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। মাঠে সাফল্য থাকলেও মাঠের বাইরে বিতর্কের ঝড় তাঁকে নিয়ে। যে ঘটনা নিয়ে ক্রিকেটদুনিয়ায় এত চর্চা, সেটি পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন। জলপানের বিরতিতে মাঠের মধ্যেই নমাজ পড়তে দেখা যায় রিজওয়ানকে। বিষয়টি ভালো চোখে নেন নি অনেকেই। ক্রিকেটের সাথে ধর্মকে জুড়ে দিচ্ছেন রিজওয়ান, উঠেছিলো অভিযোগ। বাইশ গজ কখনই নমাজ পড়ার জায়গা নয়, পাক উইকেটরক্ষক-ব্যাটারকে নিশানা করে জানিয়েছিলেন অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)