ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ক্ষমা চাইলেন লিটন দাস

২০২৩ অক্টোবর ১৬ ১২:২৫:০০

ক্ষমা চাইলেন লিটন দাস

রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা পুনের একটি পাঁচ তারকা হোটেলে খবর সংগ্রহ করতে যান। সেখানে অবস্থান করছে টাইগার বাহিনী। কিন্তু টিম হোটেলে সাংবাদিকদের দেখে স্নায়ু হারিয়ে ফেলেন লেটন। এরপর তিনি নিরাপত্তারক্ষীদের ডেকে তাদের মাধ্যমে সাংবাদিকদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে, মিডিয়া পেশাদারদের সেখানে সংবাদ কভার করার অনুমতি দিয়েছে আইসিসি।

লিটন লিখেছেন, ‘গতকাল (রোববার) টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীর অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচে ব্যর্থ বাংলাদেশ। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে পর্যদুস্ত টাইগাররা। সময়টা ভালো যাচ্ছে না লিটনেরও। ফর্মহীনতায় ভুগছে এ ব্যাটার। সহকারী অধিনায়কের দায়িত্ব থেকে ভার মুক্ত হয়েও ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের একটি দারুণ ইনিংস খেললেও আফগানিস্তানের বিপক্ষে ১৩ আর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন গোল্ডেন ডাককে সঙ্গী করে। টপ অর্ডারে অভিজ্ঞ এ ব্যাটারের ব্যর্থতায় রান খরায় ভুগছে বাংলাদেশও। আগামী ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন এ লড়াইকে সামনে রেখে ১৭ ও ১৮ অক্টোবর অনুশীলন করবেন টাইগাররা। তার আগে ১৫ ও ১৬ অক্টোবর বিশ্রামে থাকবে চান্ডিকা হাথুরুর শিষ্যরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত