ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অঘটনের ম্যাচে ম্যাচসেরার পুরস্কার মহৎ কাজে উৎসর্গ করলেন মুজিব

২০২৩ অক্টোবর ১৬ ১১:৪১:৫০

অঘটনের ম্যাচে ম্যাচসেরার পুরস্কার মহৎ কাজে উৎসর্গ করলেন মুজিব

কয়েকদিন আগে, আফগানিস্তানের প্রদেশগুলির (হেরাত, ফারাহ এবং বাদঘিস) পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ দুর্যোগে প্রাণ হারিয়েছে দুই হাজারের বেশি মানুষ। রশিদ খান ঘোষণা করেছেন, বিশ্বকাপের ম্যাচের পুরো টাকাই ক্ষতিগ্রস্তদের কাছে যাবে। এবার ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আফগান খেলোয়াড় মুজিবুর রহমান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উৎসর্গ করলেন ক্ষতিগ্রস্তদের।

১৫ অক্টোবর আফগানিস্তান দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে ঐতিহাসিক জয় পেয়েছে। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন স্পিনার মুজিব।

বাংলাদেশ ও স্বাগতিক ভারতের কাছে হেরে আফগানিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হয়। প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ ইতিহাসে নিজের সেরা ম্যাচ খেলেছেন মুজিব রশিদ।

ইংলিশদের গুঁড়িয়ে দেওয়ার কারিগর মুজিব ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে বলেন, ‘এই ট্রফিটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মানুষের জন্য উৎসর্গ করছি। এটি এমন কিছু যা আমরা দল হিসেবেও করতে পারি। আমি একজন খেলোয়াড় হিসেবে করলাম।’

ম্যাচসেরার পুরস্কার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করলেন মুজিবভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ম্যাচ ফি দেবেন রশিদ খানআফগান স্পিনার আরও বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। পুরো দলের জন্য দারুণ এক অর্জন। এমন কিছুর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। বোলার এবং ব্যাটারদের কাছ থেকে দারুণ পারফরম্যান্সও পেয়েছি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত