ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মুল অধিনায়ককে ছড়াই অজি বিরুদ্ধে যে একাদশ নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা
ভারতে অনুষ্ঠিত আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের ১৪ তম ম্যাচে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচটি। বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি দুই দলেরই। ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে খড়ের মতো উড়ে গিয়েছিলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিদের। দুই ম্যাচ হেরে লিগের তালিকায় নবম স্থানে রয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থাও দুর্ভাগ্যজনক। বিশ্বকাপেও এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১০ উইকেটের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচেও বড় পরাজয় বরণ করতে হয়েছে তাদের। যেভাবেই হোক, শ্রীলঙ্কার বোলিং আক্রমণ প্রবলভাবে সমালোচিত হয়েছিল। বিশ্বকাপে নিজেদের খাতা খোলার লক্ষ্য নিয়ে মাঠে নামে দুই দলই। সোমবারের দ্বৈরথে কে জিতবে সেদিকে এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কার সম্মুখীন হতে হয়েছে শ্রীলঙ্কাকে। উরুর চোটে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। লক্ষ্ণৌতে নেতৃত্বের ব্যাটন উঠবে কুশল মেন্ডিসের হাতে। ওপেনিং-এ দেখা যাবে পাথুম নিশাঙ্কা এবং কুশল পেরেরাকে। তিন নম্বরে ব্যাট করবেন মেন্ডিস।
এর আগের দুই ম্যাচে রান পেয়েছেন। টানা তৃতীয় ম্যাচে তাঁর থেকে বড় রানের আশায় থাকবে দল। নজর থাকবে সাদিরা সমরাবিক্রমার দিকেও। চারে খেলবেন তিনি। পাঁচ ও ছয়ে থাকছেন চরিথ আশালঙ্কা এবং ধনঞ্জয় ডি সিলভা। সাতে শানাকার শূন্যস্থান পূরণ সম্ভবত করবেন চামিকা করুণারত্নে। লক্ষ্ণৌর বাইশ গজকে মাথায় রেখে দুই স্পিনার হিসেবে দুনিথ ওয়েলালাগে এবং মহেশ তীক্ষণাকে খেলাতে পারে শ্রীলঙ্কা। পেস বিভাগের ভার সামলাবেন দিলশান মাদুশাঙ্কা এবং মাথিশা পথিরানা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার একাদশ-
কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক/ উইকেটরক্ষক), সাদিরা সমরাবিক্রমা, চরিথ আশালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েলালাগে, মহেশ তীক্ষণা, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পথিরানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)