ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে চরম অপমান করে বিজ্ঞাপন বানাল ভারত (ভিডিও)
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে একের পর এক জয় নিয়ে ঊর্ধ্বমুখী হয়ে উঠছে ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও হারাল রোহিত শর্মার দল। ভারতের এই জয়ে আর এতে লাভের ওপর লাভ হচ্ছে স্টার স্পোর্টসের।
বিশ্ব মঞ্চে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ বাংলাদেশ। বিশ্বকাপের আনুষ্ঠানিক সম্প্রচারকারীরা টাইগারদের সাথে এই ম্যাচের ঘোষণা দিয়েছে। স্টার স্পোর্টস বাংলাদেশ সেখানে অত্যন্ত সমালোচিত ছিল।
৩০ সেকেন্ডের বিজ্ঞাপনটিতে প্রথমে বিরাট কোহলিকে দেখানো হয়েছিল। দুই সেকেন্ড পর নাগিনের নাচের আড়ালে বাংলাদেশি টি-শার্ট পরা এক ব্যক্তি হাজির হন। এ সময় ব্যাকগ্রাউন্ডে শিম বাজছে, আর শার্টধারীরা সর্পনা নাচ উপভোগ করছে।
বাংলাদেশের জার্সি পরে সর্পনৃত্য করা ব্যক্তির হিন্দিতে ভাষ্য, ভারতের মাটিতে ভারতকে হারিয়ে আমরা নিস্তার পাব। এ সময়ে বিন বাজানোর অভিনয় করেন ভারতীয় এক জার্সিধারী, যা কিনা বাংলাদেশের জার্সিধারী শুনতেই পাননি। ঘটনাক্রমে আরেক ভারতীয় জার্সি পরা মডেল দাবি করেন, এটা হলো বিজয়ধ্বনি। যা ভারতে তাদের বিপক্ষে না কখনো শোনা গেছে, না কখনো শুনতে পারবে।
এদিকে বিজ্ঞাপনের শেষ দিকে বাংলাদেশের জার্সিধারীর গায়ে এসে আঘাত করে কোহলির হাঁকানো একটি কভার ড্রাইভ। আর পর্দায় লেখা ভেসে ওঠে— নাগিন ডান্স? কোনো সুযোগই নেই।
অন্যদিকে এই বিজ্ঞাপন দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন লাল-সবুজের সমর্থকরা। তবে বিশ্বকাপকে ঘিরে স্টার স্পোর্টসের এমন রসালো বিজ্ঞাপন নতুন কিছু নয়। তবে যেভাবে বাংলাদেশকে নিয়ে উপহাস করা হয়েছে, তাতে তাদের নীতি-নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
কেননা, ভারতের মাটিতে খুব একটা খেলার সুযোগই পায় না বাংলাদেশ। সেখানে রোহিত-কোহলিদের হারানো কিংবা সাফল্য তো দূরেরই বিষয়।
আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
তিন ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ভারতের। অন্যদিকে অনন্ত একটি ম্যাচে জয় পাওয়াদের মধ্যে সবার নিচে বাংলাদেশ।
Can Bangladesh finally win a match against India, or will Team India fans celebrate another victory? ????
Naagin Dance? No chance! ????
Tune-in to #INDvBAN in the #WorldCupOnStarThursday, OCT 19 | Star Sports Network#CWC23 #Cricket #WorldCupKaBhootSawar pic.twitter.com/RNnfpjHbON
— Star Sports (@StarSportsIndia) October 15, 2023
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)