ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রোহিত-গিলের তাণ্ডবের সামনে লিটন-তানজিমের মিউমিউ কি পারবে বাংলাদেশকে বাঁচাতে
শুরুটা দারুন হলেও শেষ গুই মামচ মোটেও ভালো পারফর্ম করেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা টাইগাররা কিন্তু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দলকে টেক্কা দিতে পারেনি সসাকিব-লিটনরা। ভারতের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে লড়বেন সাকিব মুশফিক। ক্রিকেট ভক্তদের কাছে প্রশ্ন রোহিত শর্মার বিপক্ষে এই পুরনো ভুল থেকে বেরিয়ে আসবে কি না বাংলাদেশ দল।
এবারের বিশ্বকাপে ওপেনারে বাংলাদেশকে বেশি সংগ্রাম করতে হবে। অভিজ্ঞ তামিম ইকবাল ছাড়া নতুন ওপেনিং জুটি দুর্দান্ত শুরু দিতে পারছে না। তাছাড়া বাংলাদেশকেও তাদের ক্রিকেটাররা সঠিক অবস্থানে না খেলার মূল্য দিতে হয়েছে। ভারতের ম্যাচে ক্রিকেটাররা সঠিক পজিশনে খেলবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের এমন পজিশন পরিবর্তনে খুশি নন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন নিয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছেন, কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত অনুযায়ীই সবকিছু হচ্ছে।
এর আগে বিশ্বকাপের দল গঠনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা অজুহাতে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে দলে পায়না। হয়তো সেটাই হতে পারে বিসিবির সবচেয়ে বড় ভুল। বিশ্বকাপের মত এত বড় আসরে একজন সদ্য নতুন তরুণ ওপেনারকে দিয়ে ওপেন করানোটা কতটা যৌক্তিক তা শুধু বিসিবিই জানে। যেখানে দেশের ওপেনার তামিম ইকবাল থাকার পরেও তাকে দলের না টেনে এমন একজন তরুণ ক্রিকেটারকে দলে টানে সেটাই হয়তো বিশ্বকাপে বাংলাদেশের কাল হয়ে দাঁড়িয়েছে।
খেলার মাঠে ওপেনিং দুটি বড় সংগ্রহের আভাস দেয়। যদি ওপেনিং জুটি শক্ত ভিট গড়ে দিয়ে যেতে পারে তবে নির্দিষ্ট ওভার শেষে বড় সংগ্রহের আশা করা যেতে পারে। যদি কোন ভাবে ওপেনিং জুটি কোন ভাবেই সল্পতেই অউট হয়ে ঘরে ফেরে তবে দলের বড় সংগ্রহ চিন্তাকরাটা বোকামি।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে রোহিত শর্মা তেমন ব্যাটিং তাণ্ডব দেখাতে পারেনি। স্বল্পতেই আউট হয়ে যায় সেই ম্যাচে। অন্যদিকে ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনার শুভমান গিল ডেঙ্গুজোরে আক্রান্ত হয়ে দুটো ম্যাচ মিস করে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি দলে ফেরেন।
শুভমান গিলের পূর্বের ব্যাটিং দেখে পুরো ক্রিকেট বিশ্বে জানে খেলার মাঠে কি করতে পারে এই ভারতের তারকা ব্যাটসম্যান। অন্যদিকে একটি ম্যাচ বাদ দিলে আসরের দ্বিতীয় ম্যাচে ম্যাচ থেকে ব্যাটিংয়ে যেন তান্ডব চালাচ্ছে ভারতীয় দলের অন্যতম ওপেনার অধিনায়ক রোহিত শর্মা। তাতেই সব মিলিয়ে বলা যায়, ভারতীয় ওপেনিং জুটির বর্তমান যে অবস্থা তা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা জুটি বলা যায়।
আগামী ১৯ অক্টোবর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। একদিকে ভারতের ওপেনিং জুটি যেমন শক্তিশালী অন্যদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বলতে হয় বাংলাদেশ ওপেনিং জুটি ততটাই নড়বড়ে। বিবেচনা করা যায় ঠিক এভাবেই ভারতের ওপেনিং জুটি যদি বাঘের গর্জন করে তবে বাংলাদেশ দলের ওপেনিং জুটি মিমিও ছাড়া আর কিছুই নয়।
এখন দেখার বিষয় ১৯ তারিখের এই ম্যাচটিতে শক্তিশালী ভারতের ওপেনিং জুটর সামনে কি বাংলাদেশ দলের ওপেনিং জুটি দাঁড়াতে পারবেন। ভারতের ওপেনিং দুটি যেমনটা পুরো ভারতকে বড় সংগ্রহ উপহার দিতে সহায়তা করে বাংলাদেশের ওপেনিং জুটি কি পারবে বাংলাদেশকে নতুন কোন প্রান্তে দাঁড় করাতে। পারবে কি একটি জয় ফিরিয়ে দিতে। সেটা হয়তো সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)