ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে ম্যাচ জিততে বাংলাদেশের শুধরাতে হবে সেই ভুল
শুরুটা দারুন হলেও শেষ গুই মামচ মোটেও ভালো পারফর্ম করেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা টাইগাররা কিন্তু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দলকে টেক্কা দিতে পারেনি সসাকিব-লিটনরা। ভারতের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে লড়বেন সাকিব মুশফিক। ক্রিকেট ভক্তদের কাছে প্রশ্ন রোহিত শর্মার বিপক্ষে এই পুরনো ভুল থেকে বেরিয়ে আসবে কি না বাংলাদেশ দল।
এবারের বিশ্বকাপে ওপেনারে বাংলাদেশকে বেশি সংগ্রাম করতে হবে। অভিজ্ঞ তামিম ইকবাল ছাড়া নতুন ওপেনিং জুটি দুর্দান্ত শুরু দিতে পারছে না। তাছাড়া বাংলাদেশকেও তাদের ক্রিকেটাররা সঠিক অবস্থানে না খেলার মূল্য দিতে হয়েছে। ভারতের ম্যাচে ক্রিকেটাররা সঠিক পজিশনে খেলবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের এমন পজিশন পরিবর্তনে খুশি নন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন নিয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছেন, কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত অনুযায়ীই সবকিছু হচ্ছে।
বিশ্বকাপে ক্রিকেটারদের পজিশন বারবার পরিবর্তন করায় সমালোচনা হচ্ছে অধিনায়ক সাকিবেরও। তিন নম্বর পজিশনে দারুণ ছন্দে থাকা শান্তকে খেলানো হচ্ছে চারে। পাঁচে দারুণ ব্যাটিং করা হৃদয়কে নামানো হচ্ছে সাতে। দলের সেরা ব্যাটার মুশফিক নামছেন ছয়ে। মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে নামতে হচ্ছে আটে।
অনেকেই মনে করছেন, বিশ্বকাপ দল থেকে সেরা ফল পেতে হলে ক্রিকেটারদের নিজেদের পজিশনে খেলার সুযোগ দিতে হবে। অহেতুক পরীক্ষা-নিরীক্ষা না করে ক্রিকেটাররা নিজেদের পজিশনে খেলার সুযোগ পেলে আরও ভালো করতে পারবে বলেও মনে করেন সমর্থকরা।
টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমও মনে করেন ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তনের প্রভাব পড়ছে ক্রিকেটারদের ওপর। মাহমুদউল্লাহ ও তাওহীদ হৃদয়কে আরও ওপরে সুযোগ দেয়ার পক্ষে নাজমুল আবেদীন ফাহিম। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, ওপেনিংয়ের লিটন দাসের সঙ্গী হওয়া উচিত নাজমুল শান্তর।
শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ক্রিকেটারদের সঠিক পজিশনে খেলানো হয় কী না সেটিই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)