ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এবার কঠিন প্রশ্নের মুখে বিচিবি
সাকিব আল হাসানকে শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বের অন্যতম সেরা কৌশলী অধিনায়ক বলা হয় এই সাকিবকে। কিন্তু চলমান বিশ্বকাপে অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে প্রশ্ন আছে! বারবার একই প্রশ্ন ভক্তদের মুখে- কেন বারবার টাইগার দলের ব্যাটিং পজিশন পাল্টাচ্ছে। একজন ব্যাটসম্যান একদিন ওপেন করবেন এবং পরের দিন পাঁচ নম্বরে থাকবেন। এমন পরিকল্পনার জন্য শুধু সাকিব নন, দেশের ক্রিকেট বিশেষজ্ঞদেরও দায়ী করছেন টিম ম্যানেজমেন্ট।
তাদের মতে, বিশ্বকাপ পরীক্ষা-নিরীক্ষার জায়গা নয়। ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন ক্রিকেটারদেরও প্রভাবিত করে। তাহিদ হৃদয়কে সাত নম্বরে ব্যাট করতে হয়েছিল এবং ফলস্বরূপ ব্যাট হাতে রান করতে ব্যর্থ হন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, ওপেনার হিসেবে লিটন দাসের সঙ্গী হওয়া উচিত নাজমুল শান্তর। তিনে সাকিব ও চারটিতে তাওহীদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন এই পরিবর্তনের সিদ্ধান্ত কোচ-অধিনায়কের। বিশ্বকাপের তিন ম্যাচে বাংলাদেশ খেলেছে তিন রকম টপ-অর্ডার নিয়ে। তাই প্রশ্নবিদ্ধ টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাও। এ নিয়ে শান্ত’র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা কোচ ও ক্যাপ্টেন বলতে পারবে। আমরা যারা ব্যাটিং করি, সবাই জানি কে কখন ব্যাটিং করবে। এর পেছনে কারণটা কোচ ও ক্যাপ্টেনই বলতে পারবে।’
ভালো পারফরম্যান্সের জন্য একটা স্থিতিশীল ব্যাটিং লাইন-আপ জরুরী বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘যত বেশি ওপর-নিচ করা হবে, তত বেশি খেলোয়াড়দের মধ্যে দ্বিধা তৈরি হবে। এটা ইঙ্গিত করে যে, কারও ওপর হয়তো আস্থা নেই। আবার কারও ওপর আস্থার মাত্রাটা বেশি– এই বিষয়গুলোই ইঙ্গিত করে। আমরা পূর্ণ প্রস্তুতি থাকা দল নিয়ে আসিনি, যার কারণে এখন পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষাগুলো দেখছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)