ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘পাকিস্তানি বোলারদের বাচ্চাদের মতো পিটিয়েছে ভারত’
গতকাল ১৪ অক্টোবার পাকিস্তানের জন্য ভুলে যাওয়ার দিন ছিল। বিশ্বকাপের পরিসংখ্যান ছিল পাকিস্তান কখনোই ভারতকে জিততে পারেনি। কিন্তু গতকালের উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী দল নিয়ে বিশ্বকাপ শুরুর আগেই উত্তপ্ত ছিল। কিন্তু সেই তুলনায় কোন ভাবে পাকিস্তান দারুণ খেলতে পারেনি।
প্রথম ইনিংসে শেষের দিকে মাত্র ৩৬ রানে শেষ আট উইকেট হারায় পাক বাহিনি। ফলে ভারতের সামনে বাবরের টার্গেট ছিল মাত্র ১৯২ রান। ভারত একক ম্যাচে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে বিশ্বমঞ্চে।
আহমেদাবাদে ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে লড়তে পারেননি বাবর শাহীনরা। প্রথম ওভারেই জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব ব্যাটসম্যানদের উড়িয়ে দেন। পরে রোহিতের ব্যাটের সামনে পাত্তা দেননি শাহীন আফ্রিদি-রক্ষক রওভেরা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। পাকিস্তানের এই বিপর্যয়ের পরও তিনি চুপ থাকেননি। পুরো পাকিস্তানি দলকে ধুয়ে দিয়েছেন সাবেক এই ফাস্ট বোলার। বিশেষ করে পাকিস্তানের ব্যাটিং অর্ডারদের।
এদিন ‘তাসের ঘরের মতো ভেঙে পড়া’ প্রবাদকে আরও একবার সত্য প্রমাণ করেছেন পাকিস্তানের ব্যাটাররা। ১৫৫ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অলআউট তারা। অন্যদিকে পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়েছেন রোহিত শর্মা। শোয়েব আখতার মনে করছেন, পাকিস্তানি বোলারদের ‘বাচ্চাদের মতো’ মেরে প্রতিশোধ নিয়েছেন রোহিত।
নিজের ইউটিউব চ্যানেলে টিম ইন্ডিয়া কাপ্তানের উচ্ছ্বসিত প্রশংসা করে শোয়েব বলেন, ‘রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছে, আসলে ও পাকিস্তানকে অপমান করেছে। গত দুই তিন বছর ওকে যেভাবে আউট করা হয়েছে, রোহিত তার প্রতিশোধ নিয়েছে। পাকিস্তান কী ভেবেছিল চারজন ব্যাটসম্যান নিয়ে, কোনো মিডল অর্ডার, স্পিনার না নিয়ে তারা ভারতের মতো দলকে হারাবে। এটা অসম্ভব।’
দুই দলের ব্যাটারদের মধ্যে পার্থক্য বোঝাতে শোয়েব বলেন, ‘আমাদের ব্যাটসম্যান ও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। পাকিস্তানের বোলারদের আজকে ভারত বাচ্চাদের মতো পিটিয়েছে। যেটা আমি দেখতে পারিনি।’
শোয়েব আরও যোগ করেন, ‘ভাইজান, লাখ লাখ এই মানুষকে শুধু শোয়েব আখতারই চুপ করাতে পারে, আপনি নন।’ এর আগে বাবর আজমদের ‘স্কুল কিড’ বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় নিয়ে সাবেক এই ভারতীয় হার্ডহিটার ব্যাটার ম্যাচের শেষদিকে একটি টুইটে লিখেন, ‘দেখে মনে হচ্ছে বড় ছেলেরা স্কুল কিডসের বিপক্ষে খেলতে নেমেছে। কি অবনতি পাকিস্তান ক্রিকেটের!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)