ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভারতের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

২০২৩ অক্টোবর ১৪ ২২:৪৫:৪৬

ভারতের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সহ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আজ বাংলাদেশ সময় ২টা ৩০ মনটে চলমান ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানে।

১৩তম ওয়ানডে বিশ্বকাপের সময়সূচী ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ তুঙ্গে। আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। ভারত-পাকিস্তানম্যাচের টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছিল। ভারতের সামনে টার্গেট ছিল ১৯২ রানের। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেন। ফলে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় ভারত।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। আর তাতেই লজ্জার এক রেকর্ড গড়ে পাকিস্তান।

শনিবার (১৪ অক্টোবর) ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। এ নিয়ে বিশ্বকাপে ভারতের কাছে আট ম্যাচ হেরেছে পাকিস্তান। এদিকে, চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে গিয়েছে ভারত।

১৯১ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দলীয় তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় ইনিংস ১৭৩ রানের। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৯৯ বিশ্বকাপের ম্যানচেস্টারের ইনিংস। সেবার ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। তারপরই তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবারের বিশ্বকাপের ইনিংসটি।

চলমান ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইটা হলো একপেশে। ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হওয়া পাকিস্তান এদিন পাত্তা পায়নি ভারতীয় ব্যাটারদের কাছে। আফ্রিদি-রউফদের তুলোধুনো করে ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের রোহিত শর্মা। পাকিস্তানের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-আয়ারের অর্ধ-শতকে ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত