ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে ভুল জার্সি পরে নামলেন কোহলি
এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সহ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আজ বাংলাদেশ সময় ২টা ৩০ মনটে চলমান ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানে।
১৩তম ওয়ানডে বিশ্বকাপের সময়সূচী ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ তুঙ্গে। আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। ভারত-পাকিস্তানম্যাচের টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছিল। ভারতের সামনে টার্গেট ছিল ১৯২ রানের। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেন। ফলে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় ভারত।
মজার বিষয় হল আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে ভুল জার্সি পরেই সতীর্থদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে নেমে পড়েন বিরাট কোহলি। এমনকি সেই ভুল জার্সিতে কিছুক্ষণ ফিল্ডিংও করেন তিনি। পরে অবশ্য জার্সি পরিবর্তন করেন কোহলি। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।

বাবররা ব্যাটিং শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে জাতীয় সঙ্গীতের জন্যে দাঁড়িয়েছিলেন।তখনই দেখা যায়, কোহলির জার্সির কাঁধের কাছে ৩টি সাদা রঙের দাগ। অথচ এই ম্যাচের জন্য ভারতীয় দলের ক্রিকেটাররা যে বিশেষায়িত জার্সি পরে নেমেছে, সেখানে এই সাদা রঙের দাগ নেই। আছে ভারতীয় পতাকার রঙের তিন-রঙা দাগ।
এই জার্সি পরেই ফিল্ডিংয়ে নেমে পরেন কোহলি। তার আগে দেখা করেন শচীন টেন্ডুলকারের সঙ্গেও। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর হয়তো কোহলিকে কেউ ভুল জার্সি পরার ব্যাপারটি ধরিয়ে দেন।এরপর জার্সি বদলাতে মাঠ ছেড়ে উঠে যান কোহলি।
জার্সি বদলিয়ে আবার ফিল্ডিংয়ে নামেন তিনি। ভারত-পাকিস্তান এই ম্যাচে আহমেদাবাদের গ্যালারিতে যেন তিল ধরানোর জায়গা নেই। ১ লাখ ১৪ হাজার আসন সমর্থক দিয়ে ঠাঁসা। উপস্থিত আছেন ভারতীয় ক্রিকেটারের পরিবারের লোকজনও।
ভারতের একাদশঃ
টিম: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
পাকিস্তানের একাদশঃ
আব্দুল্লা শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)