ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে জানা গেল বাংলাদেশের এমন পরাজয়ের আসল কারন
গত কয়েক বছরে ঘরের মাঠে কম স্কোরিং বোলিং গ্রাউন্ডে খেলছে বাংলাদেশ দল। ফলে টাইগাররা সিরিজ জিতলেও ‘যদি কিন্তু’ প্রশ্ন থেকে যায়। কারণ ওই সিরিজে বোলাররা তাদের শক্তি দেখিয়েছিল। চলমান বিশ্বকাপে ক্রীড়া মাঠে টাইগাররা রান না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
গতকালের ম্যাচের পর পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টস’ সম্প্রচারিত ক্রিকেট অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘বাংলাদেশ যে সিরিজগুলো জিতেছে সবগুলোই কম স্কোরিং সিরিজ ছিল। তাদের স্পিনারদের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। আমাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে
ঠিক একই পরিস্থিতি পাকিস্তানের ক্রিকেটও পার করেছিল বলে মন্তব্য পাকিস্তানি এই অলরাউন্ডারের, ‘একসময় আমাদের ঘরোয়া ক্রিকেটে শুধু পেস সহায়ক উইকেট বানানো হতো। তাতে ১৪০-এর বেশি গতিতে বোলিং করা পেসার আসা কমে যায়। একপর্যায়ে স্পিনাররাও কম আসতে শুরু করে। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা এমন। তাদের মিরপুরে রান করা মোটেও সহজ নয়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচে প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার লিটন দাস। যা ছিল দৃষ্টিকটু। আর এই আউট নিয়ে পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, ‘লিটন দাস অনেকদিন ধরে খেলছে। সে এখন আর তরুণ নয়। বুঝতে পারলাম, বলটা বাজে ছিল। ন্যাচারালি শটটা চলে এসেছে। তবে এটা ৫০ ওভারের ম্যাচ। ফাইন লেগ পেছনে থাকলে সিঙ্গেল নাও। এসব কি আমাদের বলতে হবে?’
বাংলাদেশের ব্যাটিংয়ে ভঙ্গুর দশা চলতি বিশ্বকাপে নতুন নয়। গত এশিয়া কাপ কিংবা ঘরের মাঠে হওয়া সর্বশেষ সিরিজগুলোতেও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন টাইগার ব্যাটাররা। এমন অধারাবাহিক ব্যাটিংয়ে দলীয় ফলাফলও বেশ নেতিবাচক। সে কারণে পছন্দের ওয়ানডে ফরম্যাট ও হোম অব ক্রিকেট মিরপুরে চলতি বছর বাংলাদেশের হারের পাল্লা-ই ভারী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)