ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন বিতর্কে বিশ্বকাপ

২০২৩ অক্টোবর ১৪ ১৪:৪৯:৫৫

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন বিতর্কে বিশ্বকাপ

এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সহ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আজ বাংলাদেশ সময় ২টা ৩০ মনটে চলমান ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানে।

১৩তম ওয়ানডে বিশ্বকাপের সময়সূচী ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ তুঙ্গে। আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

এই মাত্র শেষ হল ভারত-পাকিস্তানম্যাচের টস, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

তবে কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই গত ৫ অক্টোবর এশিয়ার মাটিতে পর্দা উঠেছে ক্রিকেট বিশ্বকাপের। যার জেরে আয়োজক বিসিসিআইকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। তবে আজ ভারত-পাকিস্তান মহারণের আগে মেগা সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

সেই অনুষ্ঠানে পারফর্ম করেন একঝাঁক ভারতীয় শিল্পী। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন থেকে শুরু করে সুখবিন্দর সিং, সুনিধি চৌহানসহ অনেকের নামই শোনা যাচ্ছে।

তবে এই অনুষ্ঠানটি শুধু আজকের হাই-ভোল্টেজ ম্যাচে আগত দর্শকদেরই উপভোগের সুযোগ ছিল। আর তাই বিশ্বজুড়ে ক্রিকেট কিংবা সংগীতপ্রেমীরা বঞ্চিত হয়েছেন। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানানো হচ্ছে, বিশ্বকাপের ব্রডকাস্টার স্টার স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করেনি। যা নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে।

বাইশগজের মহারণ শুরুর আগে বাংলাদেশ সময় বেলা ১টায় আহমেদাবাদে শুরু হয় সংগীতানুষ্ঠান। যেখানে একে একে পারফর্ম করেন তারকারা। হাই-ভোল্টেজ ম্যাচে আর কিছুক্ষণ পর মাঠে নামবে ভারত ও পাকিস্তান। বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত