ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এইমাত্র পাওয়াঃ ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের জন্য চরম দুঃসংবাদ

২০২৩ অক্টোবর ১৪ ১২:৪৭:১১

এইমাত্র পাওয়াঃ ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের জন্য চরম দুঃসংবাদ

গত ৫ অক্টোবার বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে ভারতে আকাশে টলমল করছিল বৃষ্টি। বাংলাদেশের ম্যাচের আগে বৃষ্টির সাক্ষী ধর্মশালা। এ ছাড়া বাকি ভারত রোদে ছিল অনেক। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যেমন গরমে তীব্রতা সহ্য করেছিলেন। তাই আমেদাবাদের আবহাওয়া নিয়ে বেশ কৌতূহল রয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আগের সাত দেখায় প্রতিবারেই জয় পেয়েছে ম্যান ইন ব্লু-রা। এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। পাকিস্তানের লক্ষ্য এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতা। এই ম্যাচে ক্রিকেট ভক্তদের জন্য দারুন সুখবর রয়েছে। তবে খেলোয়াড়দের জন্য বড় দুঃসংবাদ।

আবহাওয়ার বার্তা জানাচ্ছে, আহমেদাবাদে আজ দিনের আকাশ পরিষ্কার রয়েছে। সেখানে বৃষ্টির আশংকা কম। এশিয়া কাপের মত বৃষ্টির বাগড়া আসার সম্ভাবনা নেই বললেই চলে। আকাশে কিছুটা মেঘ (১৪ শতাংশ) থাকতেও পারে। যদিও তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর যদি বৃষ্টি আসেও তবে সেটির জন্য ম্যাচ ভেস্তে যাবে না।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার আহমেদাবাদে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তবে খেলোয়াড়দের শরীরে ৪০ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা অনুভব হবে। যার অর্থ, সমর্থকদের জন্য পুরো ম্যাচ দেখার সুযোগ থাকলেও খেলোয়াড়দের খেলতে হবে প্রচন্ড গরমে। এছাড়া সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। আর আপেক্ষিক আর্দ্রতা ৩৫ শতাংশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাতের দিকেও তাপমাত্রা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই খুব একটা। শরীরে ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রা অনুভব করবেন খেলোয়াড়রা। প্রচণ্ড গরমে দুই দল স্বভাবসুলভ খেলা উপহার দিতে পারবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। বরং অতিরিক্ত গরমে খেলার কারণে মাসল ক্র্যাম্পসহ অন্যান্য ইনজুরির শঙ্কাই বেড়ে যাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত