ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির প্রতি বোল্টের বিশেষ বার্তা
রাত পোহালেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত এক ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচের উত্তেজনা দুই অংশগ্রহণকারী দেশকে ছাড়িয়ে অন্যান্য দেশেও পৌঁছেছিল। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বার্তা দিয়েছেন উসাইন বোল্টও।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিশ্বের দ্রুততম মানবের অভিবাদন পেলেন বিরাট কোহলি। যদিও বোল্ট একজন ট্র্যাক এবং ফিল্ড ম্যান, তিনি বিশ্বের অন্যান্য খেলার জন্যও উন্মুখ। অবসরের পর পেশাদার ফুটবলেও প্রবেশ করেন। একসময় অ্যাথলেটিক্সের সঙ্গে ক্রিকেট খেলতেন। এখনও সময় পেলেই ক্রিকেট দেখেন।
এবার ওয়েস্ট ইন্ডিজ নেই বিশ্বকাপে। তাতে অবশ্য বোল্টের ক্রিকেটপ্রেমে ভাটা পড়েনি। সময় পেলে চোখ রাখছেন টেলিভিশনের পর্দায়। কোহলির ব্যাটিংয়েরও ভক্ত বোল্ট। পাকিস্তান ম্যাচের আগে জামাইকার প্রাক্তন অ্যাথলেট লিখেছেন, ‘এই যে কোহলি তোমার ডাইভ দেখেছি। তুমি পিচে দ্রুততম হতে পারো, আমি কিন্তু বাতাসে দ্রুততম। তোমার পরের খেলাও দেখব। ফাটিয়ে দাও।’
বোল্ট এবং কোহলির ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে একই প্রস্তুতকারী সংস্থা। মূলত সেই সংস্থার উদ্যোগেই কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ভক্ত বোল্ট। বোল্টকে উত্তর দিয়েছেন কোহলিও। কোহলি লিখেছেন, ‘আগামীকালের বড় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। অতিরিক্ত কয়েকটা ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেছি।’
Hey @imVkohli saw your dive the other day. You can be fastest on the pitch, but I’m faster in the air ???? Will be watching your next game. Chak de fattey! #PUMADive https://t.co/E1aBdJhW3B pic.twitter.com/0W5s6LNn9X
— Usain St. Leo Bolt (@usainbolt) October 13, 2023
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)