ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দুই কিংবদন্তি ক্রিকেটারের রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন সাকিব
জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিউজিল্যান্ড দলের অধিনায়ক। সেই সুবাদে বাংলাদেশকে কে আগে ব্যাট করতে হয়।
আসরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।
বিশ্বকাপের ইতিহাসে বিরল রেকর্ডের মালিক হলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রান করার সঙ্গে সঙ্গে বিশ্বআসরের ইতিহাসে সেরা অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থানে উঠে আসেন তিনি।
শীর্ষ আসনে উঠে আসতে গিয়ে সাকিব পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়াকে।
ক্রিস গেইল ২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে অংশ নিয়ে ৩০ ম্যাচ খেলে সর্বমোট ১ হাজার ১৮৬ রান এবং ১৬টি উইকেট শিকার করেন। দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার ‘মাতারা হারিকেন’ খ্যাত সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়ার। তিনি ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ৫টি আসরে ৩৮ ম্যাচ খেলে সর্বমোট ১ হাজার ১৬৫ রান ও ২৭ উইকেট সংগ্রহ করেন।
সাকিব আল হাসান ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ৫টি আসরে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ১ হাজার ১৬১ রান ও ৩৮ উইকেট তুলে নিয়েছেন।
২০১৯ বিশ্বকাপে সাকিব ছিলেন দুর্দান্ত। ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরিসহ ৬০৬ রান সংগ্রহ করেন। বল হাতে তুলে নেন ১১ উইকেট। যা তাকে ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রহকারী ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিল। সেই আসরে ৬৪৮ রান করে ভারতের রোহিত শর্মা শীর্ষ রান সংগ্রহাকদের আসন দখল করেন। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার করেন ৬৪৭ রান।
বর্তমানে ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসানের আশেপাশে আর কেউ নেই। বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষ ৪০ এও নেই কেউ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ১১৬১ রান নিয়ে খেলতে নামেন। গেইলকে টপকাতে প্রয়োজন ছিল ২৬ রানের আর জয়সুরিয়াকে টপকাতে প্রয়োজন ছিল পাঁচ রানের। সাকিব ২৪ রান করে পর পর তিন বলে দুটি ছয় ও একটি চার মারেন।
শেষ পর্যন্ত সাকিব ৫১ বলে ২ ছয় ও ৩ চারের সাহায্যে ৪০ রান করে লকি ফার্গুসনের বলে লাথামের দুর্দান্ত ক্যাচে পরিণত হন। বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ অলরাউন্ডার হিসেবে সাকিবের রান ১২০১ রান ও উইকেট সংখ্যা ৩৮টি। তার এ রেকর্ড যে আরও এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে। কেননা চলতি আসরে এখন পর্যন্ত বাংলাদেশ আরও ৬টি ম্যাচ খেলবে। সাকিব সুস্থ্য থাকলে সবকটি ম্যাচে মাঠে নামবেন তা বলাই যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)