ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী দল ঘোষণা
বছরের এই মাস (অক্টোবর) বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এই দলের অধিনায়কের দায়িত্ব পান নিদা দার। নিদা দারের নেতৃত্বে পাকিস্তান আসন্ন সিরিজটি খেলবে।
জানা যায় যে, আগামী ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তান দলের। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ। যদিও সিরিজের সূচি এবং ভেন্যু এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বছর পর পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন ইরাম জাভেদ। ২০২২ সালে তিনি বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা শাওয়াল জুলফিকার এবং সৈয়দা আরুব শাহ এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। ইনজুরির কারণে জায়গা মেলেনি ফাতিমা সানারও।
পাকিস্তান স্কোয়াড :
নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।নন-ট্রাভেলিং রিজার্ভ : আম্বার কায়নাত, ওমাইমা সোহেল এবং সিদরা নেওয়াজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)