ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দীর্ঘদিন পরে আর্জেন্টিনা সমর্থকদের সুখবর দিলেন কোচ স্কালোনি
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য কাতারে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যারা মাঠে দুর্দান্ত পারফর্ম করছে, তারা তাদের পরের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে। ইনজুরি কাটিয়ে সেরে ওঠা লিওনেল মেসি সেই ম্যাচে খেলবেন কি না, তা জানার কৌতূহল ফুটবল ভক্তদের।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পাশাপাশি প্রাক-ম্যাচের সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ জানান, ইনজুরি থেকে সেরে ওঠা মেসি ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান দলটির কোচ।
স্কালোনি বলেন, ‘আমরা মেসির অবস্থা ভালো দেখেছি। তারপরও আমি তার সঙ্গে কথা বলবো সে খেলতে চায় কি না সেটি জানার জন্য। তার সিদ্ধান্ত জানার পরই দল চূড়ান্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা মেসি ঠিক আছে। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে সে ম্যাচের শুরু থেকেই খেলার সামর্থ্য রাখে। চারদিন পর আমাদের আরও একটি ম্যাচ রয়েছে। সে প্যারাগুয়ের বিপক্ষে ৮০ মিনিট খেলতে পারে এবং পেরুর বিপক্ষে নাও খেলতে পারে। আবার এমনও হতে পারে দুইটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারে সে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)