ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাক-ভারত ম্যাচের আগে বিশাল সুখবর
২০১১ বিশ্বকাপের ১২ বছর পর, ভারত ওডিআই বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়। কিন্তু কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয় আন্তর্জাতিক এই আসর। তবে আয়োজনে কোনো ত্রুটি রাখতে রাজি নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ভারত-পাকিস্তান সংঘর্ষের আগে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিসিসিআই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে বলিউডের অনেক তারকা অংশ নেবেন। কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত বিশেষ অতিথি হিসেবে এই ম্যাচ উপভোগ করবেন।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার জন্য, কম সমালোচনার মুখে পড়তে হয়নি বিসিসিআইকে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানা মহলে এই নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিশ্বকাপের শুরুটা জাঁকজমক করে না হলেও, ভারত-পাকিস্তানের খেলার আগে প্রি-ম্যাচ সেরিমনি দিয়ে চমক দিতে চায় বিসিসিআই।
বর্ণিল এই অনুষ্ঠানে বড় চমক হিসেবে থাকছেন অরিজিৎ সিং। ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগের জন্য পিসিবি কর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আরো আাগে ভারতে যাবার কথা ছিলো পিসিবি চেয়ারম্যানের। তবে পাকিস্তানি সাংবাদিকরা এই ম্যাচের আগে ভিসা পাবে নিশ্চয়তা পাওয়ার পর বৃহস্পতিবার টিকেট কেটেছেন জাকা আশরাফ।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অন্তত ২৫ জন পাকিস্তানি সাংবাদিক এ ম্যাচে থাকবেন।
ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তার চাদরে ঢেকে যাবে পুরো আহমেদাবাদ। দায়িত্বে থাকবেন ১১ হাজার নিরাপত্তাকর্মী। আহমেদাবাদ পুলিশ ছাড়াও ভারতের র্যাপিড অ্যাকশন ও ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডোরা নিয়োজিত থাকবেন। এ ছাড়া তিনটি হিট টিম, অ্যান্টি ড্রোন ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও থাকবেন মাঠে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)