ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

জোড়া সেঞ্চুরি করেও বাদ, শেষমেশ মুখ খুললেন ইমরুল

২০২৩ অক্টোবর ১১ ২১:১৩:১৬

জোড়া সেঞ্চুরি করেও বাদ, শেষমেশ মুখ খুললেন ইমরুল

২০০৮ ডিসেম্বর এর পর, ইমরুল কায়েস বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেননি। গায়ে পরেনি বাংলাদেশ জাতীয় দলের জার্সি। বাদ পড়ার আগেই সিরিজে দুটি সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজে ১৪৪, ৯০ ও ১১৫ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি ওপেনার। এখন তার বাদ পড়ার কারণ খুঁজে পাননি জাতীয় দলের এই তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সিরিজ খেলেছেন ইমরুল। ওই সিরিজে দুই ম্যাচে শূন্য ও চার রানে আউট হন তিনি। এই পারফরম্যান্স তার কাছে দাঁড়িয়েছে। খারাপ খেলেও পরে ভালো খেলে দল থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতার স্বাদ পান তিনি। এ কারণে নিজের ভাগ্যকে দায়ী করলেও কাউকে দোষ দিতে চান না এমরুল। তবে ক্রিকেট পাড়ায় কানা ঘোষা শোনা যায় যে ইমরুলের ক্রিকেট জীবন থমকে গেছে বিসিবির নাটকীয়তায়।

সম্প্রতি দেশের একটি ক্রিকেট বিষয়ক অনলাইন গণমাধ্যমের সঙ্গে লাইভ আড্ডায় নিজের বাদ পড়ার বিষয়ে কথা প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন, ‘পৃথিবীর সবাই সবরকমের ভাগ্য নিয়ে জন্মায় না। এটা আমাকে মানতে হবে। ভাগ্য সবার জন্য একরকম হয় না। আমার ক্ষেত্রে এটা ভিন্নরকম হয়ে গেছে। আমি ভালো খেলেও বাদ পড়েছি। এক সময় খারাপ খেলেও বাদ পড়েছি। শেষবার আমি যখন ভালো খেলে বাদ পড়েছি, আমি বলবো আমার ভাগ্য খারাপ।’

ইমরুল আরও বলেন, ‘একটি সিরিজে দুটি সেঞ্চুরি একটি নব্বয়ের ঘরের ইনিংসের পরের সিরিজেই আমি যখন বাদ পড়ে যাই আমি নিজেও অবাক হয়েছিলাম। আমি জানি না যে আমি কার কাছে জানতে চাইব। এটা যেহেতু অতীত হয়ে গেছে এটা নিয়ে কথা বাড়াতে চাই না।’

এক সময় তিন ফরম্যাটের ক্রিকেটার ছিলেন ইমরুল। তবে সবচেয়ে বেশি তিনি সাবলীল ছিলেন ওয়ানডেতেই। ৭৮ ম্যাচে তার নামের পাশে রয়েছে ২ হাজার ৪৩৪ রান। তার নামের পাশে ৪টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৬টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহকও ইমরুল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত