ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টালমাটাল বিসিবি, হাথুরু-সুজন-শ্রীরামের নতুন নাটক
গত পাঁচ অক্টোবর থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট আইসিসির ১৩তম ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে গেছে বাংলাদেশ। ১৫ জনের দলের সঙ্গে আছেন ৮ জন কোচ। যদিও বেশিরভাগ দলেই কোচের সংখ্যা ৪ কিংবা ৫। বাংলাদেশ দলের কোচিং প্যানেলে বড় তিনটি পদ-হেড কোচ, টিম ডিরেক্টর ও টেকনিক্যাল কনসালট্যান্ট।
টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে আছেন খালেদ মাহমুদ সুজন এবং বিশ্বকাপ অভিযানে পরামর্শক হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। এ ছাড়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো রয়েছেনই।
কোচদের বলা চলে আড়ালের নায়ক। কিংবা পাপেট মাস্টার। মাঠে না থেকেও খেলার পেছনে অদৃশ্য সুতা ধরে রেখে ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করেন একেকজন কোচ। ফুটবলের মত ডাগআউটে ব্যস্ত সময় পার না করলেও ড্রেসিংরুম থেকে কিংবা ম্যাচের আগে খেলোয়াড়দের তৈরি করার কাজটা করেন কোচরাই। কিন্তু বিশ্বকাপের সবচেয়ে বড় কোচিং বহর বাংলাদেশের ডাগআউটে কোচদের কাজটা কী এ নিয়ে জিজ্ঞাসার শেষ নেই। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য।
তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? তিনজনেরই কি একই কাজ? দলে কার ভূমিকা কী তা নিয়ে কখনো স্পষ্ট কিছু বলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানালেন, কারোরই নির্দিষ্ট কোনো ভূমিকা নেই, সবার যখন যেটা ভালো মনে হয় করতে পারেন। আর এই প্রক্রিয়ায় খুশিও তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)