ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘বাঘ যখন বিড়াল’- ইংলিশদের পিটানিতে বাঘের মিউমিউ
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে মুদ্রার অন্য দিক দেখতে হয়েছে সাকিব আল হাসানকে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খুব একটা পাত্তা দেয়নি টাইগাররা। বোলিং ও ব্যাটিংয়ে ভরপুর দিনে তারা হেরেছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে।
ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের পরাজয়ের ক্ষতে ‘নুন ছিটিয়েছে’। জি ২৪ আওয়ার সহ বেশ কয়েকটি ভারতীয়-বাংলা মিডিয়া আউটলেটে সাকিবের পরাজয়ের বিষয়টি ব্যঙ্গাত্মকভাবে প্রতিবেদন করা হয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ অনেক বাংলাদেশি ভক্ত।
ভারতীয় এক মিডিয়া জি টুয়েন্টি ফোর সংবাদমাধ্যম বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ম্যাচের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘ব্রিটিশদের বেদম প্রহারে 'বাঘ' হয়ে গেল ভিজে বিড়াল!’ প্রতিবেদনটিতে তারা আরও লিখেছে, ব্রিটিশ ব্যাটারদের তাণ্ডবে শৈলশহর গরম হয়ে গেল। ডেভিড মালান (১০৭ বলে ১৪০, ১৬টি চার ও ৫টি ছয়) তাণ্ডবলীলা চালালেন ব্যাট হাতে। বাংলাদেশের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন।
অন্যদিকে, কম যায়নি ‘এই সময়’ও। ভারতীয় বাংলা এই সংবাদমাধ্যমটি বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্যের সব মাত্রা যেন ছাড়িয়ে গেছে। তারা শিরোনাম করেছে, ‘ইংরেজদের চাবুকে মিউমিউ, আজ টাইগারদের 'মন ভালো নেই'।
তাদের প্রতিবেদনে বলা আছে, প্রথম ম্যাচ জিতে খেলতে নেমেছিল বাংলাদেশ, তুলনামূলকভাবে দুর্বল আফগানিস্তানকে পরাস্ত করে মানসিক দিক থেকে চাঙ্গা ছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই ব্যর্থ। ব্য়াটিং ও বোলিং দুটোই মুথ থুবড়ে পড়ল। বোলিং শেষের দিকে কিছুটা মান রাখতে পারলেও ব্য়াটিং পারল না।
তবে এবার শিরোনাম ও প্রতিবেদনের ক্ষেত্রে অবেক বেশ সহনশীল ছিল ভারতের অন্যতম সেরা গণমাধ্যমআনন্দবাজার পত্রিকা। বাংলাদেশের ম্যাচ নিয়ে তাদের অনলাইন ভার্সনের শিরোনাম ছিল, ‘দ্বিতীয় ম্যাচেই হার বাংলাদেশের, বিশ্বকাপে প্রথম জয় গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।’
উল্লেখ্য, গতকাল (১০ অক্টোবর) ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছিল ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন ওপেনার ডেভিড মালান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী। জবাবে ৪৮ ওভার ২ বলেই ২২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)