ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চেন্নাইয়ের ঘরের ছেলে
মিচেল স্যান্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ কয়েক বছর খেলেছেন। চেন্নাইয়ে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে এই বোলিং অ্যাকশন দেখা গিয়েছিল। স্পিন জালে আটকে ইংল্যান্ডকে পুরোপুরি ধ্বংস করে দেন তিনি। ১৩ অক্টোবর একই স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্যান্টনার। এই ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এই স্পিনার।
স্যান্টনার নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৯ রান খরচায় পাঁচ উইকেট নেন। অত্যাশ্চর্য বোলিংয়ে ৯৯ রানে হেরেছে নেদারল্যান্ডস। এদিকে দুই ম্যাচে দুই জয় নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে নিউজিল্যান্ড।
পরের ম্যাচেই তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। লাল-সবুজের দেশকে অবশ্য সমীহ করছেন স্যান্টনার। স্পিন উইকেটে বাংলাদেশকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করছেন তিনি।
স্যান্টনার বলেন, 'আমরা জানতাম চেন্নাইয়ের উইকেটে কিছুটা স্পিন ধরে। বিশেষ করে গত ম্যাচের প্রথম ইনিংসে। আর তারাও (বাংলাদেশ) খুব ভালো স্পিন খেলে। তাই এটা চ্যালেঞ্জিং হবে। বিশ্বকাপের অন্যান্য ম্যাচের মতোই।'
'প্রথমে বাংলাদেশের বিপক্ষে খেলা। গত ম্যাচের মতো যদি হয়, দিনের বেলায়ও স্পিন ধরবে। তারপর স্কিডও করতে আরে বল এবং দ্বিতীয় ইনিংসে উইকেটে শিশির থাকবে। তাই আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হবে।'
নিউজিল্যান্ডের ঘরের মাঠ বরাবরই একরকম ভূমিকা পালন করেন স্যাটনার। তবে এবারের বিশ্বকাপ উপমহাদেশে হওয়ায় দলীয় পরিকল্পনায় পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। স্যান্টনারের ভূমিকা এখন অনেকটাই ভিন্ন।
তিনি আরও বলেন, 'এখানে খেলতে পারাটা দারুণ। দারুণ সব স্পিনিং উইকেটও এখানে। নিউজিল্যান্ড থেকে উইকেটগুলো অনেক দূরে। নিউজিল্যান্ডে আমার ভূমিকা যেমন, এখানে অনেকটাই আলাদা। এখানে আপনি আগ্রাসী বোলিং করতে পারবেন।'
'স্লিপে একজনকে লম্বা সময় ধরে দাঁড় করিয়ে রাখবেন। মিডঅনের পেছনে তিনজন ফিল্ডার রেখে আমি তাদের বড় শট খেলতে প্রলুব্ধ করব। কিছু উইকেট আছে অনেকটাই ফ্ল্যাট তখন রক্ষণাত্মক ভঙ্গিমায় বল করতে হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)