ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
“বিশ্বকাপে আইসিসি বাড়তি সুবিধা করে দিচ্ছে ভারতকে”
এ বারের বিশ্বকাপে ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দেবে আইসিসি! এমনটাই মনে করেন বীরেন্দ্র শেবাগ। তিনি ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। শেবাগ মনে করেন যে পদোন্নতির ক্ষেত্রে ভারতের একটি সুবিধা হবে। কেন সে এমন মনে করে?
ভারত জিতলে আইসিসি-র আর্থিক দিক থেকে লাভ রয়েছে বলে মনে করেন সহবাগ। সেই কারণেই আইসিসি চাইবে ভারত জিতুক। সহবাগ বলেন, “আইসিসি ভারতকে সাহায্য করবে এই বিশ্বকাপে। বিশ্বকাপে পিচ প্রস্তুত করছে ভারতীয়েরা। ভারত যখন সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ তাদের মতো করেই তৈরি করা হবে। আইসিসি জানে, ভারত যদি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকে, তবেই লোক মাঠে আসবে, খেলা দেখবে। সেই কারণে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সব থেকে বেশি।”
২০১১ সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের সঙ্গী ছিলেন সহবাগ। প্রথম ম্যাচেই ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ বারের বিশ্বকাপে বিরাট কোহলি প্রচুর রান করবেন বলে মনে করছেন সহবাগ। তিনি বলেন, “বিরাটের রানের খিদে রয়েছে। আর কোনও ব্যাটারের মধ্যে সেই খিদে দেখা যাচ্ছে না। শেষ বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচটা শতরান করেছিল। এ বার বিরাট চাইবে রান করতে। পরের বিশ্বকাপ বিরাট খেলবে কি না তা নিশ্চিত নয়, তাই এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৮৫ রান করে বিশ্বকাপ শুরু করেছেন বিরাট।
৫ অক্টোবর থেকে শুরু হয়েছে এ বারের বিশ্বকাপ। ভারত ৮ অক্টোবর খেলতে নামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ ৬ উইকেটে জেতে ভারত। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। শনিবার খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)