ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী একাদশ
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে জয় পায় পাকিস্তান। এই আসরে আজকের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে পরাজিত হয়েছিল তারা।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
হায়দ্রাবাদে নেদারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের ভেন্যুও একই জায়গায় হওয়ায় বাবর আজমের দলের বাড়তি সুবিধা রয়েছে। নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার দ্বৈরথের ভেন্যুও ছিল একই। রাজীব গান্ধী স্টেডিয়াম কি ব্যাক-টু-ব্যাক ম্যাচ আয়োজনের জন্য ১০০% প্রস্তুত হবে? এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনা।
সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ের দূর্বলতা বড় চিন্তার নাম পাকিস্তানের। ইমাম উল হক কিংবা ফখর জামান দু’জনই অধারাবাহিক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নিশ্চয়ই সেদিকে বাড়তি নজর থাকবে দলের।
তাই তো পাকিস্তান দল তাদের উইনিং কম্বিশনে একটি পরিবর্তনের কথা ভাবছে। ফখর জামানের জায়াগায় দলে ডাক পেতে পারেন আব্দুল্লাহ শফিক। রোববার মিকি আর্থার এএফপিকে বলেন, আমি তার ফর্ম নিয়ে চিন্তিত নই, সে একজন ভালো খেলোয়াড় এবং বড় স্কোর থেকে মাত্র এক ইনিংস দূরে।
যথারীতি ব্যাটিং অর্ডারে চার নম্বরে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করতে না পারা ইফতিখার আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট ও বল দুই হাতেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাইবেন।
মোহাম্মদ নওয়াজ এবং শাদাব খানও তাদের অলরাউন্ডার ক্ষমতার সেরা পারফরম্যান্সের জন্য মুখিয়ে থাকবেন। লাইনআপের চূড়ান্ত তিনটি স্লটে হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলী সহ ফাস্ট বোলার থাকবে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)