ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ সুখবর পেলেন তামিম

২০২৩ অক্টোবর ০৯ ২২:৩০:৩১

ব্রেকিং নিউজঃ সুখবর পেলেন তামিম

বিশ্বকাপের দল ঘোষণার পূর্ব পর্যন্ত সবচেয়ে আলোচনায় ছিলেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ক্রিকেটারের ফিটনেস, বিশ্বকাপ দলে না থাকা নিয়ে সরগরম ছিল দেশের ক্রীড়াঙ্গন। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই বিশ্বকাপে মাঠে নামে বাংলাদেশ। আবুধাবি টি-টেন ক্রিকেট চ্যাম্পিয়নশিপ থেকে সুসংবাদ পেলেন বিশ্বকাপ দলে না থাকা তামিম।

এ বছর আবুধাবি টি-টেন ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ৮টি দল অংশ নেবে। তারা হল: বেঙ্গল টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিল স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্ট্রাইকার্স, নর্দান ওয়ারিয়র্স এবং আবুধাবি দল।

সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট। এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন তামিম ইকবাল।

তামিম ছাড়াও ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে রয়েছেন আদিল রাশিদ, ক্রিস লিন ও মোহাম্মদ নবীদের মতো তারকারা।

আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘ক্রিকেটার সাইনিংয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বেশ কিছু সাইনিং অবাক করেছে। দারুণ একটা ড্রাফটের জন্য মুখিয়ে আছি। আশা করছি এবারের আসর আগেবারকে ছাপিয়ে যাবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত