ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সাকিবের বিশ্বসেরা অলরাউন্ডার হাওয়ার আসল ব্যাখ্যা করলেন মরগান
আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশাল জয়ের সুবাদে আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ড দলের মুখোমুখি হবে টাইগাররা। সেই ধর্মশালা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
ইংল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামার আগে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ইয়ন মরগান। তরুণ ক্রিকেটার ছাড়াও টাইগার অধিনায়ক সাকিবকে নিয়েও কথা বলেছেন তিনি।
সাকিব কেন সেরা অলরাউন্ডার সেটির ব্যাখ্যা দিয়ে মরগান বলেন, ‘পারফর্মার সাকিব অবিশ্বাস্য। তাকে দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। কেনো সে সেরা অলরাউন্ডার সেটা ওর ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করে। এটা ওর পঞ্চম ওয়ার্ল্ড কাপ, এখনও খেলছে। এমন কোনো প্লেয়ার এতগুলো বিশ্বকাপ খেলেনি। এটাই তাকে অন্যতম সেরা অলরাউন্ডার বানিয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের জয় নিয়েও কথা বলেন মরগান। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। তারা খুব ভালো করেছে। এটা সাকিবের পারফরম্যান্স ও অধিনায়কত্বে সাহায্য করবে যদি তারা এটা চালিয়ে যেতে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)