ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রাহুল-কোহলির ব্যাটিং বীরত্বে ভারতের দারুন জয়
দুই ওভারে প্রথম তিন উইকেট হারিয়ে শুরু থেকেই বেশ চাপে ছিল ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের জবাবে, হ্যাজলউড এবং স্টার্কের বোলিংয়ে রোহিত শর্মার দল হতাশ হয়ে পড়ে। সেখান থেকে ঠাণ্ডা মাথায় দায়িত্বশীল ইনিংস খেলে জয়ের বন্দরে পৌঁছে যান বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কোহলি ৮৫ রানে আউট হয়ে গেলেও রাহুল ৯৭ রানে অপরাজিত থাকেন। ৫২ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
অস্ট্রেলিয়ার করা ২০০ রানের জবাবে শুরুতেই দারুণ ধাক্কা খায় ভারত। প্রথমবার স্টার্কের শিকার হন কেশান। এরপর দ্বিতীয় ওভারে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারকে প্যাভিলিয়নে ফিরিয়ে আনেন হ্যাজলউড। এরপর ভারতের অধিনায়কত্ব নেন কোহলি ও রাহুল। দায়িত্বশীল ব্যাটিং করে জয়ের শঙ্কা জাগিয়েছে তারা।
কোহলি অবশ্য পরে হ্যাজেলউডের শিকার হন। ১১৬ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন তিনি। কোহলি আউট হলেও বাকিটা পথ হার্দিক পান্ডিয়াকে নিয়ে নির্বিঘ্নেই পাড়ি দেন রাহুল। ৫২ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে, ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল মার্শের উইকেট হারায় অস্ট্রেলিয়া। বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শুরুর সেই ধাক্কা সামাল দেন অভিজ্ঞ স্মিথ এবং ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তারা। ৫২ বলে ৪১ রান করে আউট হন ওয়ার্নার।
ওয়ার্নারের বিদায়ের পর মার্নাস লাবুশেনকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন স্মিথ। দলীয় ১১০ রানের মাথায় ৭১ বলে ৪৬ রান করে আউট হন স্মিথ। লাবুশেনের ব্যাট থেকে আসে ২৭ রান।
ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজা এদিন বল হাতে ছিলেন দুর্দান্ত। ১০ ওভার বল করে ২৮ রানে তিন উইকেট নেন তিনি। এছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন নেন কুলদিপ যাদব এবং জসপ্রিত বুমরাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)