ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মাঠে নামার আগেই বাংলাদেশকে কঠিন হুশিয়ারী দিলেন ইংল্যান্ড
চলতি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিধ্বস্ত করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে এমন হার মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের হুমকি দিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।
লিভিংস্টোন মনে করেন, বর্তমান ইংল্যান্ড দল একটি ম্যাচ হারলে পরের ম্যাচে তারা আরও আক্রমণাত্মক হয়ে উঠবে। বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলারও হুমকি দেন তিনি।
লিভিংস্টোন বলেন, ‘একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমরা যখন কোনো ম্যাচ হেরে যাই তখন পরের ম্যাচে আরও বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবার (বাংলাদেশ ম্যাচ) ম্যাচেও আমাদের এমন কিছু করার সুযোগ আছে।’
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়। ইংল্যান্ডের কাছে এই কন্ডিশন বেশ পরিচিত। লিভিংস্টোন মনে করেন, ধর্মশালার কন্ডিশন ইংল্যান্ডের সঙ্গে মিল আছে।
তিনি বলেন, ‘এটা অসাধারণ একটি মাঠ। দিনটা ভালো গেলে এটা ব্যাটিং করার জন্য দারুণ জায়গা। এখানকার কন্ডিশন আমাদের সঙ্গে ভালো স্যুট করে। সেখানে বাউন্ডারি এতটা বড় নয়। সেই সঙ্গে আমাদের যে শক্তি আছে তাতে এটা আমাদের জন্য আরো ভালো হবে। অতীতে যা হয়েছে সেটি ভুলে আমরা ঘুরে দাঁড়াতে চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)