ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

হঠাৎ সাকিবকে নিয়ে স্ত্রী শিশিরের আবেগঘন স্ট্যাটাস

২০২৩ অক্টোবর ০৮ ২২:০১:৫৩

হঠাৎ সাকিবকে নিয়ে স্ত্রী শিশিরের আবেগঘন স্ট্যাটাস

মাঠে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় পেল টাইগাররা। সাকিব আল হাসানের চমৎকার বোলিং ও নেতৃত্বে ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। আফগানদের পরাজয়ের পর পর, সাকিবের স্ত্রী উম্মে আহমদ শিশির একটি অস্পষ্ট বার্তা দিয়েছিল ফেসবুকে। সাকিবকে নিয়ে আলোচিত ও আবেগাপ্লুত।

আজ রোববার (৮ অক্টোবর) তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি শাকিবকে নিয়ে কথা বলেন। নিজের সেই স্ট্যাটাসে শিশির লেখেন, জয় বা হার কোন ব্যাপার না, একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সাথে আছি। আমরাই আমাদের নিজস্ব পৃথিবী।

তিনি আরও লেখেন, তুমি তোমার শক্তিমত্তা সম্পর্কে জানো এবং আমি তোমার দুর্বলতা জানি। আমরা একসঙ্গে অনেক দূর এসেছি এবং আরও অনেক দূর যেতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করো। যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর শিশির একটি ইমোজি দিয়ে কাউকে বলতে চেয়েছেন-চুপ থাকো বা শান্ত থাকো। সাকিবপত্নীর এমন রহস্যজনক স্ট্যাটাস নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। কাকে উদ্দেশ্য করে এমন ইমোজি দিয়েছেন তিনি সেই প্রশ্নও অনেকেরই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত