ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বাংলদেশের ম্যাচ জয়ের পরে সাকিব পত্নীর রহস্যময় স্ট্যাটাস

২০২৩ অক্টোবর ০৭ ২০:২৩:৫৯

বাংলদেশের ম্যাচ জয়ের পরে সাকিব পত্নীর রহস্যময় স্ট্যাটাস

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। বল হাতে দক্ষতার বাইরে ব্যাট হাতেও দুর্দান্ত ছিল টাইগাররা। বাংলাদেশের জয়ের পরপরই ফেসবুকে রহস্যজনক স্ট্যাটাস দেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

আজ শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তার জেতার বিশ মিনিট পরে, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে কাউকে বলতে চেয়েছিলেন শুধুমাত্র একটি ইমোজি ব্যবহার করে - চুপ করুন বা শান্ত থাকুন।

সাকিব পত্নীর এমন রহস্যময় স্ট্যাস্টাস কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নির্বাচন নিয়ে যারা সাকিবের সমালোচনা করেছিলেন, তাদেরই মুখ বন্ধ রাখতে চুপ থাকার ইমোজি দিয়েছেন শিশির।

হিমাচলের ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

জবাবে মিরাজ ও শান্তর ফিফটিতে ৯২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৯ রানে অপরাজিত থাকেন শান্ত। তিন উইকেট ও ফিফটিতে ম্যাচসেরার পুরস্কার পান মিরাজ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ