ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দলে না থাকলেও ধর্মশালার গ্যালারিতে তামিম ইকবাল
গত ৫ অক্টোবার থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সব থেকে বড় ইভেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসল। ইতিমধ্যে শেষ হয়েগেছে আসরের দুইটি ম্যাচ। আজ ৭ অক্টোবার শুরু হয়েছে আসরের তৃতীয় ম্যাচ। বেলা ১১ টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমছে টাইগাররা।
৩য় এই ম্যাচে আফগানদের বিপক্ষে মাথে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের জন্য এটিই এই আসরের প্রথম ম্যাচ। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে বাগ্লাদেশের অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সেই সুবাদে আফগানকে প্রথমে ব্যাট করতে হচ্ছে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম ভারতের নবীনতম আন্তর্জাতিক ভেন্যু। মাত্র ১ টেস্ট, ৪ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি হয়েছে এই মাঠে। তবে এই সীমিত সংখ্যক ম্যাচের মধ্যেও একজনের কীর্তি যেন জ্বলজ্বল করছে। তিনি আর কেউ নন, তামিম ইকবাল। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বাংলাদেশের সাবেক এই ওয়ানডে অধিনায়ককে ছাড়াই ধর্মশালায় আজ খেলতে নেমেছে লাল-সবুজের জার্সিধারীরা। বিশ্বকাপ দলে জায়গা হয়নি, তাতে কী! ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন, মাঠের রেকর্ড কিংবা গ্যালারিতে সমর্থকদের প্ল্যাকার্ডে যেন ঠিকই আছেন তামিম ইকবাল।
বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে কম জল ঘোলা করেনি বিসিবি। শেষ পর্যন্ত তারা তামিম ইকবালকে না নিয়েই ভারতে পাঠিয়েছে সাকিব আল হাসানদের। শেষ মুহূর্তে দলের সঙ্গে তামিমকে না পেয়ে হতাশ হয়েছেন অনেকেই।

তবে নাটক সেখানেই থেমে থাকেনি। সাকিব আল হাসান একটি ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছিলেন। সেখানে বিসিবি প্রধানের ভালো-মন্দ নিয়ে কথা বলার পাশাপাশি তামিমের দলে না থাকার কারণ নিয়েও বলেছেন কথা।
তবে তার আগে তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দিয়েছিলেন একটা ভিডিও বার্তা। সেখানের শেষ ভাগে বলেছিলেন, ‘আমাকে মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’
তামিমকে ভুলেনি টাইগার সমর্থকেরা। ভারত বিশ্বকাপে না থেকেও আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালার গ্যালারিতে উপস্থিত হওয়া সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো একটি ব্যানার নিয়ে উপস্থিত হন। তাতে লেখা, 'আমরা আপনাকে কখনো ভুলব না।'
আজ যেই মাঠে আফগানদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ, এই মাঠে অনবদ্য একটি কীর্তি গড়েছিলেন তামিম। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটাররা একটি মাত্র সেঞ্চুরি করেছে এখনও পর্যন্ত। ২০১৬ সালে এই ধর্মশালায় ওমানের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা এই ওপেনার।
তামিম ইকবাল দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান করেছেন। দেশের অসংখ্য ম্যাচ জয়ে তার অবদান রয়েছে। অথচ বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে রাখা হয়নি এবারের বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)