ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
২০ বছর পর বাবার কাঁধে নিঃশ্বাস ফেললেন ডি লিড
বিশ্বকাপে পাকিস্তানের যাত্রাটা গত (শুক্রবার) রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু হয়েছে। বড় জয় পেলেও ম্যাচটাও মোটেও সহজ ছিল না বাবর আজমদের জন্য। এদিন ম্যাচের নায়ক বনে যেতে পারতেন ডাচ অলরাউন্ডার ডি লিড, তবে কাগজে-কলমে সেটি না হলেও তিনি তো নায়কই। বল হাতে চার উইকেটের পর ব্যাট হাতেও ৬৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন। এরই মাঝে ২০ বছর আগে বাবার রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ডাচ ক্রিকেটার।
বৈশ্বিক আসরে ডাচদের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ডি লিড। যেখানে তার আগেই বসেছেন বাবা টিম ডি লিডসহ আরও তিন বোলার। তবে ছেলে বাস ডি লিডের সামনে সেটি টপকে বিশ্বকাপের এক ইনিংসে সেরা ডাচ বোলার বনে যাওয়ার সুযোগ ছিল। যদিও তা হয়নি শেষ পর্যন্ত, তবে বাবাকে ছাড়িয়ে না যাওয়ার—ও হয়তো একটা ভালো লাগা কাজ করবে ২৩ বছর বয়সী এই পেসারের!
হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ স্পেল করতে এসেই বাস ডি লিড দুটি উইকেট করে উইকেট নিয়েছেন। ৩২তম ওভারে বল হাতে নিয়ে তিনি ফেরান মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ইফতিখারকে। পরে ৪৩তম ওভারে পরপর দুই বলে তার শিকার শাদাব খান ও হাসান আলি। ইয়র্কার লেংথের হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। পরের দুই ওভারে আর কোনো সাফল্য পাননি ডি লিড।
Tim de Leede, Bas de Leede ????
Like father, like son ???????? #CWC23
More: https://t.co/qguNPPA8ai pic.twitter.com/KGECQ1yt5s
— ICC (@ICC) July 7, 2023
৯ ওভারে ৬২ রান খরচ করে তার শিকার চারটি। ২০০৩ বিশ্বকাপ আসরে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৪টি শিকার ধরেছিলেন তার বাবা টিম ডি লিড। ভারতের বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। যে চার উইকেটের মধ্যে একটি ছিল শচীন টেন্ডুলকারের, আরেকটি ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের।
বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য থাকার পর সেদিনই প্রথম সাফল্য পেয়েছিলেন টিম। যা এখনও বৈশ্বিক আসরে ডাচদের রেকর্ড। ওই একই আসরে নামিবিয়ার বিপক্ষে সমান ৪২ রানে ৪টি করে উইকেট নেন দেশটির আরও দুই বোলার ফেইকো ক্লোপেনবার্গ ও আদিল রাজা।
ডি লিডের বাবা টিম ডি লিড নেদারল্যান্ডসের হয়ে ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৭ বিশ্বকাপে খেলেছিলেন। মোট ২৯ ওডিআইতে তার শিকার ২৯টি। ছেলে বাস ডি লিড এখন পর্যন্ত ৩১ ম্যাচে ২৮ উইকেট পেয়েছেন। তবে ব্যাট হাতেও তিনি সিদ্ধহস্ত, যেখানে তিনি করেছেন ৮২৪ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)