ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে বিশেষ বার্তা দিলেন সাকিব
গত ৫ অক্টোবার থেকে ভারতের মাটিতে ইতোমধ্যেই শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামীকাল ৭ অক্টোবার থেকে। কিছুদিন আগে আফগানিস্তানকে এশিয়া কাপে হারানোর সুখস্মৃতি নিয়ে এবারও তাদের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচে নামছে সাকিব-তাসকিনরা।
তবে মাঠে নামার আগেই আফগানিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন টাইগার বাহিনির তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতে, আফগানদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে প্রথম লড়াইয়ে জয়ী হতে অধীর হয়ে আছে তার দল।
শুক্রবার (৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব। যার ক্যাপশনে এই অলরাউন্ডার বলেন, টাইগাররা আফগানদের বিপক্ষে তাদের ২০২৩ বিশ্বকাপের প্রথম লড়াইয়ে জয়ী হতে অধীর হয়ে আছে।’
শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার নয়নাভিরাম দৃশ্য অপেক্ষা করছে বাংলাদেশ ও আফগানিস্তান দলের জন্য। বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। ভারত বিশ্বকাপে এটিই দুদলের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগার বাহিনী।
ম্যাচটিতে ওপেনিংয়ে বাংলাদেশের আস্থার প্রতীক লিটন দাস ও তানজিদ হাসান তামিম। এর পরেই নিশ্চিতভাবে খেলবেন নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব। মিডল অর্ডারে দেখা যেতে পারে তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমকে। এই দুজনের সঙ্গে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বল হাতে আলো ছড়াতে প্রস্তুত তাসকিন আহমেদ। তার সঙ্গে বোলিংয়ে নেতৃত্ব দিতে পারেন হাসান মাহমুদ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। যেহেতু ধর্মশালার এই উইকেট ব্যাটিংবান্ধব, তাই বাংলাদেশও চাইবে ব্যাটিংয়ে সর্বোচ্চ মনোযোগ দিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)