ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে মাঠে নামার আগে বাংলাদেশের জন্য যে বার্তা পাঠালেন মেসিরা
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল শনিবার (৭ অক্টোবর) ধর্মশালা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের এইম্যাচ। এর আগে টাইগার দলকে অভিনন্দন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
শুক্রবার রাতে (অক্টোবর,৬) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এএফসি লিখেছে,"বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা, যেহেতু তারা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ তাদের যাত্রা শুরু করেছে। চ্যাম্পিয়নদের উদ্দীপনা আপনাকে জয়ের পথ দেখাক!"
এ পোস্টে একটি ছবি জুড়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাতে উপরিভাগে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও জুলিয়ান আলভারেজ রয়েছেন। আর নিচে আছেন তাসকিন আহমেদ ও টাইগার সমর্থকরা।
ছবিতে বাঘের ছবি বসিয়ে পাশে লেখা 'টাইম ফর টাইগার্স টু রোর'। অর্থাৎ 'সময় এখন বাঘের গর্জনের'। গত মে মাসে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে ‘ব্র্যান্ড পার্টনার’ করে এএফএ। এরই অংশ হিসেবে বিজ্ঞাপনী ছবিটি পোস্ট করেছে তারা। বিকাশের শুভেচ্ছাদূত তাসকিন।
২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ- আর্জেন্টিনার সম্পর্ক দৃঢ় হয়। সেসময় মেসিদের প্রতি অকুণ্ঠ সমর্থন দেন বাংলাদেশিরা। গোটা ফুটবল বিশ্বে তা ছড়িয়ে পড়ে। আর্জেন্টাইনদের জয়ে বাংলাদেশ ফুটবলপ্রেমীদের আবেগ- উল্লাস নজরে পড়ে দেশটির সরকারের। পরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়।
ফুটবলে বাংলাদেশ-আর্জেন্টিনার মেলবন্ধন তৈরি হয়। পাশাপাশি ক্রিকেটীয় সম্পর্ক স্থাপিত হয়। গত মার্চে টাইগার দলপতি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য জার্সি পাঠান আর্জেন্টাইন ক্রিকেট দলের অধিনায়ক। এবার সাকিবদের জন্য শুভকামনা জানিয়ে সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিলো এএফএ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)