ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে হারাতে নতুন কৌশল আঁটছে আফগানিস্তান
ভারত বিশ্বকাপ মিশন শুরু হয়েছে আগেই।। তবে আগামীকাল (০৭ অক্টোবার, শনিবার) থেকে আনুষ্ঠানিক বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা। কিছুদিন আগে আফগানিস্তানকে এশিয়া কাপে হারানোর সুখস্মৃতি নিয়ে এবারও তাদের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে আফগানরা দারুণ ব্যাটিং ফর্ম দেখিয়েছিলেন, যা তারা বিশ্বকাপের মূলপর্বেও ধরে রাখতে চান।
আফগানরা প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এবং তারা বিশ্বকাপের মূল পর্বেও তা চালিয়ে যেতে চায়। আজ (শুক্রবার) বাংলাদেশকে মোকাবিলায় ভিন্ন কৌশলের কথা বললেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।
তিনি বলেন, ‘আমাদের নজর দিতে হবে নিজেদের শক্তি ও তাদের (বাংলাদেশের) দুর্বলতায়। গত ম্যাচে যা হয়েছে, আমাদের সেটা থেকে শিখতে হবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা সেটি থেকে শিখবো ও আগামীকাল ওই অনুযায়ী প্রয়োগের চেষ্টা করবো। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করবো।’
যেকোনো ম্যাচে প্রতিপক্ষকে মোকাবিলায় তাদের আগের ভিডিও বিশ্লেষণ করে শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা–ক্রিকেটের পুরনো রীতি। তবে সেই কৌশলটিই সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন শহিদী, ‘তাদের প্রতিটি খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা আছে। আমরা তাদের সবার বিপক্ষেই পরিকল্পনা করছি। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জানি ভিডিওর মাধ্যমে। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে লক্ষ্য নেই। আমরা তাদের এগারোজনের বিপক্ষে খেলবো। তাদের সবার বিপক্ষেই ভালো খেলতে হবে আমাদের।’
তামিম ইকবাল না থাকায় বাড়তি সুবিধা পাবেন কিনা এমন প্রশ্নে শহিদী বলেন, ‘দেখুন, আমি এটা আগেও বলেছি আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিপক্ষে না। বাকি খেলোয়াড়রাও যথেষ্ট প্রতিভাবান। আমাদের কালকে যারা খেলবে, তাদের বিপক্ষে ফোকাস থাকতে হবে। আমরা তাদের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলবো।’
আগামীকাল সকাল ১১টায় ধর্মশালায় দু’দলই নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এর আগে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপেও রানবন্যার আভাস মিলেছিল। জানা গেছে, ধর্মশালার এই উইকেটও বেশ ব্যাটিং-বান্ধব। সেটি মাথায় রেখেই ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য রেখে খেলতে চাইবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)