ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন হাথুরু
এই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটে দর্শক চাহিদা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। এবারও টাইগাররা ভালো করবে- এমন আশায় বুক বাঁধছেন টাইগার দর্শকরা। দর্শকদের পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারও সেমিফাইনালে খেলার যোগ্যতা নিয়ে কথা বলেছেন। এবার দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই কথা বললেন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল (শনিবার) থেকে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। তার আগে আজ (শুক্রবার) ধর্মশালায় সংবাদ সম্মেলনে এসে হাথুরু বলছিলেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন সত্যিকারার্থেই কেমন সুযোগ আছে? তাহলে বলবো–যদি আমরা চার-পাঁচটা ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটি আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে।’
বাংলাদেশ ক্রিকেটের এই ওস্তাদ আরও বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে। এটাও একই ব্যাপার। আপনি চেষ্টা করছেন যেন বিশ্বকাপ ভালো যায়, ম্যাচ জিততে পারে। একটু আগেই বলেছি আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য, তাতে কিছু যায়-আসে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)