ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চরম দুঃসংবাদঃ ওপেন তারকা ক্রিকেট হারাতে চলেছে ভারত
বিশ্বকাপের ডামাডোল বেজে উঠেছে, শুরু হল মাঠের লড়াই। ৮ অক্টোবর, বিশ্বকাপের আয়োজক ভারত তাদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। হাই ভোল্টেজ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া।
দুর্দান্ত ফর্মে থাকা দলটির ওপেনার শুভমান গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে। ২৪ বছর বয়সী এই ব্যাটারের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআইয়) একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছে, ‘চেন্নাইতে আসার পর থেকেই শুভমানের শরীরে প্রচণ্ড জ্বর দেখা দেয়। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুক্রবার আবারো তার শারীরিক পরীক্ষা করানো হবে। এরপর ভারতের প্রথম খেলায় তার থাকার বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।’
তিনি আরও জানান, ‘মেডিকেল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমাদের মেডিকেল টিমের কাছ থেকে সবশেষ তথ্য পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।’
শুভমান গিলের আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় ২০১৯ সালে। এখন পর্যন্ত তিনি ৩৫ ম্যাচে ৬৬.১০ গড়ে ৯ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে করেছেন ১,৯১৭ রান। গিল নিজেকে বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনারদের একজন হিসাবে প্রমাণ করেছেন।
বিশ্বকাপ মিশন শুরুর সময় গিলকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি। তার অনুপস্থিতি রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুল ও ঈশান কিষাণের যেকোনো একজন ওপেনিংয়ে নামবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)