ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিমকে দলে না রাখায় ব্যাপারে সাংবাদিকদের অ অদ্ভুত কথা বললেন হাথুরু
ফজলুল হক ফারুকীর বিপক্ষে তামিম ইকবালের পরিসংখ্যান ভালো নয়। ফারুকীর বিপক্ষে বেশ কয়েকটি ইনিংসে ৪৬ বল মোকাবেলা করেছেন তামিম। বাঁ-হাতি ৩৮ রানের স্কোর করেছেন এবং মোট ২০ রান করেছেন। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক ও ফারুকীর বিপক্ষে বেশ কয়েকবার আউট হয়েছেন। এই বাজে পরিসংখ্যানের কারণে আফগানদের বিপক্ষে তামিমকে ছাড়াই খেলার পরিকল্পনা করেছিল বাংলাদেশ।
যেহেতু তিনি দলের এমন প্রস্তাব মেনে নিতে পারেননি, তাই পরে তাকে জানানো হয়, খেললেও তাকে নিয়ে ব্যাটিং করতে হবে। এমন ঘটনায় অবশেষে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে তামিমকে ঘিরে প্রশ্ন ফিরে এসেছে।
তামিম না থাকায় বিশ্বকাপে ফজলহক ফারুকির বিপক্ষে খেলাটা বাংলাদেশের জন্য স্বস্তির হবে কিনা এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল চান্ডিকা হাথুরুসিংহের কাছে। বাংলাদেশের প্রধান কোচ প্রশ্ন উত্তরে জানান এটি একটি অদ্ভুত প্রশ্ন। এদিকে কয়েক বছর ধরে আফগানিস্তানের হয়ে ভালো করা ফারুকির প্রশংসা করেছেন তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘অদ্ভূত প্রশ্ন। আপনি এমন একজনের ব্যাপারে জানতে চেয়েছেন যে এখানে না। আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেবো। ফারুকী ভালো বোলার। যেই তাকে খেলুক না কেন, তাতে কিছু যায় আসে না। আফগানিস্তানের জন্য কয়েক বছর ধরে ভালো করছে। যে তাকে খেলবে, তার প্রতি সম্মান দিতেই হবে।’
ওপেনিংয়ে লিটন দাস বাংলাদেশের জন্য অটো চয়েজ। বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ ওপেনার হিসেবে লিটন ছাড়া আছেন কেবল তানজিদ হাসান তামিম। অনুমেয়ভাবে তাদের দুজনেরই ইনিংসের গোড়াপত্তন করার কথা। তবে মেহেদি হাসান মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছে বাংলাদেশকে।
এশিয়া কাপে ওপেন করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মিরাজ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে উপরের দিকে ব্যাটিং করেও পেয়েছেন সাফল্য। মেইকশিফট ওপেনার হিসেবে মিরাজ নাকি নিয়মিত ওপেনার হিসেবে খেলবেন তানজিদ তামিম। এমন প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে। হাথুরুসিংহের কাছে জানতে চাইলে তিনি জানান, ম্যাচের দিন সকালে সব চূড়ান্ত করা হবে।
ওপেনিং নিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে, এরপর সিদ্ধান্ত নেবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)