ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের বিশ্বচ্যাম্পিয়ন দল নিয়ে নতুন ভবিষ্যৎবানী জানালেন ভারতের জ্যোতিষী

২০২৩ অক্টোবর ০৬ ১২:১৯:১৪

বিশ্বকাপের বিশ্বচ্যাম্পিয়ন দল নিয়ে নতুন ভবিষ্যৎবানী জানালেন ভারতের জ্যোতিষী

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। বিশ্বকাপ শুরুর আগে থেকেই জল্পনা-কল্পনা ছিল কে জিতবে বিশ্বকাপ, কে হবে সেমিফাইনালিস্ট, কে হবে সেরা ক্রিকেটার।

উদ্বোধনী ম্যাচের ঠিক একদিন আগে, ভারতীয় জ্যোতিষী গ্রিনস্টোন লোবো বিশ্বকাপের ফাইনালিস্টদের ভবিষ্যদ্বাণী করেছিলেন। বৈজ্ঞানিক জ্যোতিষী হিসেবে এই লোবোর খ্যাতি রয়েছে।

লোবোর ভবিষ্যদ্বাণী অনুযায়ী এবারের বিশ্বকাপ হাতে উঠবে যে অধিনায়কের তার জন্ম ১৯৮৭ সালে।

বিশ্বকাপের দশ দলের ভেতর কেবল দুই দলের অধিনায়কের জন্ম ১৯৮৭ সালে। এরা দুজন হলেন, বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান ও ভারতের দলপতি রোহিত শর্মা। আর লোবোর এই ভবিষ্যদ্বাণীর কারণে কিছুটা হলেও আশায় বুক বাঁধতে পারে টাইগার ক্রিকেটপ্রেমীরা।

ভারতের এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী একেবারেই ফেলে দেওয়ার মতো না। কেননা ক্রিকেট বিশ্বকাপে তার ভবিষ্যদ্বাণী গত তিনবারই সত্য প্রমাণিত হয়েছে।

গত তিন আসরেই লোবোর ভবিষ্যদ্বাণী করা দল শিরোপা ঘরে তুলেছে। তাই এবারও সকলের নজর ভারতীয় এই জ্যোতিষীর দিকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ