ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে মুক্তি দিলো নিউজিল্যান্ড
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর)। অবশেষে শেষ হলো দীর্ঘ অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল আইসিসির ওয়ানডে শ্বকাপ। ১৩ তম বিশ্বকাপেের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
এই ম্যাচের টসের মধ্য দিয়ে পর্দা উঠলো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ পুরোটাই। বাংলাদেশসহ মোট ১০টি দলের অংশগ্রহণে শুরু হলো এবারের আসর। ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে মাঠে মেনেছে নিউজিল্যান্ড।
ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ১০ ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।
বিশ্বকাপের ১৩তম আসর জুড়ে রানের ফোয়ারার আভাস মিলেছিল প্রস্তুতি ম্যাচগুলোতে। তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড সেভাবে রান তুলতে পারেননি। ব্যাটারদের ব্যার্থতায় ২৮২ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র রীতিমতো ইংলিশ বোলারদের পাড়া মহল্লার বোলার বানিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন জয়ে বেশ খানিকটা এগিয়ে গেল আগের আসরের রানার্সআপরা। এদিকে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার দিনে বিশ্বরেকর্ড গড়েছে কনওয়ে ও রবীন্দ্র জুটি। বিশ্বরেকর্ড গড়ার দিনে বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছে কিউইরা।
বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এতদিন সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ছিল ভারতের বিরাট কোহলি ও বীরেন্দ্র শেহওয়াগের। যে রেকর্ডটি তারা করেছিল বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেদিন কোহলি ও শেহওয়াগ ২০৩ রানের জুটি গড়েন। সে ম্যাচে শেবাগ করেছিলেন ১৭৫ রান এবং কোহলি করেছিলেন ১০০।
শেবাগ-কোহলির সেই রেকর্ড আজ ভেঙেছেন কনওয়ে-রাচিন জুটি। দুজনে মিলে করেছেন ২৭৩ রানের জুটি। রাচিন রবীন্দ্র ৯৬ বলে ৫ ছয় ও ১১ চারে ১২৩ রানে ও ডেভন কনওয়ে ১২১ বলে ৩ ছয় ও ১৯ চারে অপরাজিত থাকেন ১৫২ রানে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)