ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারতে এসে নতুন সমস্যায় পড়েছে বাবর-শাদাবরা
আজ ৫ অক্টোবার বৃহস্পতিবার বিশ্বকাপে পর্দা নেমেছে। এই টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচকে বিশ্বকাপ জয়ের মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার।
১৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের চেয়ে ভারতকে এগিয়ে রাখলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। এই বৈশ্বিক টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি তিনি গভীরভাবে অনুসরণ করছেন।
ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, 'আমাদের বিশ্বকাপ জিততে হবে কিন্তু এই ম্যাচটাও (ভারত-পাকিস্তান) গুরুত্বপূর্ণ। প্রত্যাশা অনুযায়ী আপনি কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তাহলে সে বলবে পাকিস্তানের সঙ্গে জিততে হবে কিন্তু সেই সঙ্গে বিশ্বকাপও জিততে হবে। আমরা অবশ্যই ফেভারিট, এ নিয়ে কোনো প্রশ্ন নেই।'
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচের দু’টিতেই হেরেছে পাকিস্তান। তাতে অবশ্য চাপ নিচ্ছেন না দলের সহ-অধিনায়ক শাদাব খান। উল্টো তিনি চিন্তিত অন্য একটি সমস্যা নিয়ে। দলের ক্রিকেটারদের নাকি ভুঁড়ি হয়ে যাচ্ছে। ফলে মাঠে দৌড়াতে সমস্যা হচ্ছে বাবর আজমদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাবরের বদলে শাদাব পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন। সেই ম্যাচে হেরেছে পাকিস্তান। ম্যাচ শেষে শাদাব বলেন, ‘আমরা রোজ হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছি। ভুঁড়ি হয়ে গেছে সবার। গতি কমে গেছে। সেই কারণেই হয়তো হেরেছি।’ অবশ্য পুরোটাই হাসির ছলে বলেছেন শাদাব।
হায়দরাবাদের খাবার, সেখানকার আতিথেয়তা, সবেতেই মুগ্ধ পাকিস্তান। বাবর, শাহিনেরা বারবার প্রশংসা করছেন। প্রথম দিন নেমেই বিরিয়ানি খেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। সেই খাবার যে তাদের খুব ভালো লেগেছে তা শাদাবদের কথায় বোঝা যাচ্ছে।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩০০-র ওপর রান করেও হারতে হয়েছে পাকিস্তানকে। তাতে অবশ্য খুব একটা চিন্তা করছেন না শাদাব। তার মতে, দল বিশ্বকাপে ভালো খেলতে প্রস্তুত। শাদাব বলেন, ‘খেলার ফল গুরুত্বপূর্ণ নয়। আমরা ভালো খেলেছি। ফল আমাদের হাতে থাকে না। আমাদের কাজ ভালো খেলার চেষ্টা করা। দুটো প্রস্তুতি ম্যাচে অনেক ইতিবাচক দিক উঠে এসেছে। সেটা আমাদের পক্ষে ভালো।’
শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)