ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ গুলোর সময় সূচি
রাত পোহালেই শুরু ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতীয় উপমহাদেশে চতুর্থবারের মতো বিশ্বকাপের আয়োজন করা হবে। তবে এই প্রথম ভারত নিজেদের মতো করে বিশ্বকাপ আয়োজন করছে ভারত ক্রিকেট বোর্ড। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান, ১৯৯৬ সালে ভারত ও পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং অবশেষে ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে।
ভারতীয় উপমহাদেশে বিশ্বকাপের মতো বড় আয়োজন মানে আরও উন্মাদনা। গত তিন মৌসুমই প্রমাণ করেছে এখানকার ভক্তরা ক্রিকেটকে কতটা ভালোবাসেন।
এই মৌসুমটি ৪৬ দিনে অনুষ্ঠিত হবে। ১০টি দল নিয়ে ৪৮টি ম্যাচ ১০টি ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের গত আসরের ফাইনাম ম্যাচ খেলা দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। তাছাড়া ১৪ অক্টোবর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।
বিশ্বকাপে বাংলাদেশ দলের মিশন শুরু হবে উদ্বোধনের দুদিন পর। আগামী ৭ অক্টোবর শনিবার ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্যাট-বলের স্বপ্ন বুনতে নামবে টিম টাইগার্স।
বিশ্বকাপের ১৩তম আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতি হওয়ায় প্রতিটি দলকে বাকি ৯ প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। নকআউট বাদে প্রতিটি দলকেই খেলতে হবে ৯টি করে ম্যাচ। বিশ্বকাপের পর্দা ওঠার আগে এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু-সময়-সূচি।
বাংলাদেশ দলের বিশ্বকাপে সব ম্যাচের সময়-সূচি
৭ অক্টোবর : বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, বেলা ১১টা)
১০ অক্টোবর : বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, বেলা ১১টা)
১৩ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড (চেন্নাই, দুপুর ২টা ৩০মিনিট)
১৯ অক্টোবর : বাংলাদেশ-ভারত (পুনে, দুপুর ২টা ৩০ মিনিট)
২৪ অক্টোবর : বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, দুপুর ২টা ৩০ মিনিট)
২৮ অক্টোবর : বাংলাদেশ-নেদারল্যান্ডস (কলকাতা, দুপুর ২টা ৩০ মিনিট)
৩১ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, দুপুর ২টা ৩০ মিনিট)
৬ নভেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা (দিল্লি, দুপুর ২টা ৩০ মিনিট)
১১ নভেম্বর : বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, বেলা ১১টা)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)