ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
হঠাৎ ফেসবুকে সাকিবের রহস্যময় স্ট্যাটাস
বিশ্বকাপের ঘণ্টা বাজতে আর মাত্র কয়েক ঘণ্টা। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পর্দা নেমে আসবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ২০২৩ এর। প্রথমবারের মতো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত একাই এই টুর্নামেন্ট আয়োজন করবে।
গত আসরের ফাইনালের দুই দল দিয়ে উদ্বোধনী ম্যাচের আয়োজন। এর আগে আহমেদাবাদে 'ক্যাপ্টেনস মিট' অনুষ্ঠিত হয়েছিল। যেখানে অংশগ্রহণকারী ১০ টি দলের নেতারা অংশ নেন। ক্যাপ্টেনস মিটে উপস্থিত হয়ে অধিনায়করা তাদের স্বপ্ন এবং সম্ভাবনার কথা বলেছেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের স্বপ্ন ও পরিকল্পনা। অনুষ্ঠান শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন সাকিব। নিজের সেই ছবিতে সাকিব জুড়ে দেন এক লাইনের রহস্যময় এক ক্যাপশন। টাইগার অধিনায়ক ক্যাপসনে লিখেছেন, ‘এই মুখ আর দেখাবো না।’
তবে এমন স্ট্যাটাস যে কাকে উদ্দেশ্য করে দেয়া তা এখনও স্পষ্ট না। তবে ধারণা করা হচ্ছে এটা বিজ্ঞাপনের প্রচারণার জন্য হতে পারে। মোবাইল ফোন কোম্পানি অপ্পোর বিজ্ঞাপনে এর আগেও সাকিবকে দেখা গেছে। হতে পারে এটাও অপ্পোরই বিজ্ঞাপন।
এর আগেও সাকিব একবার এমন একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, আমি আর খেলবো না, কে খেলবে জানাচ্ছি। পরে জানা যায় এটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের বিজ্ঞাপন।
এদিকে আজ আরও একটি বিজ্ঞাপনে হাজির হয়েছেন সাকিব আল হাসান। সেই বিজ্ঞাপনে অবশ্য সাকিবের সঙ্গে ছিলেন তামিম ইকবাল। জাতীয় দলে তাদের মনোমালিন্যের খবর অজানা নয়। তবু, বিজ্ঞাপনের বার্তায় দুজনেই এক হবার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)