ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শেষ মুহূর্তে আফিফ ঘূর্ণিতে দারুন জয়ে সেমিতে বাংলাদেশ
এশিয়ান ক্রিকেট গেমসের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক দুর্বল মালয়েশিয়া দলের কাছে প্রায় হেরতে বসেছিল বাংলাদেশ। তবে আফিফ হোসেন দারুন ঘূর্ণিতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে সাইফ হাসানের নেতৃত্বে থাকা বাংলাদেশ দল।
আজ বুধবার (৪ অক্টোবর) ঝেজিয়াং ইউনিভার্সিটি ক্যাম্পাস গ্রাউন্ডে বাংলাদেশের দেওয়া ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রানে থেমে যায় মালয়েশিয়ার ইনিংস।
এর আগে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার মাহমুদুল হাসান জয় ০, পারভেজ হোসেন ইমন ০ ও জাকির হাসান ১ রান করেন।
পরে অবশ্য অধিনায়ক সাইফ হাসান আর আফিফের ব্যাটে শুরুর বিপর্যয় সামাল দেয় টিম টাইগার্স। কিন্তু ১৪ বলে সমান দুটি করে চার-ছক্কায় ২৩ রান করে পবনদীপ সিংয়ের বলে সাজঘরে ফেরেন আফিফ।
এরপর একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে অপরাজিত ৫০ রান করে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন সাইফ। এ ছাড়া শাহাদাত হোসেন দীপু ২৬ বলে ২১ ও জাকের আলী অনিকের ১৪ বলে ১৪ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
বোলিংয়ে মালয়েশিয়ার হয়ে পবনদীপ সিং ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া বিজয় উন্নি ও আনোয়ার হোসেন পান একটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)