ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবই পারতো তামিমকে সেটা বলতে
তামিম দাবি করেন, নির্বাচিত কর্মকর্তারা ইনজুরির কথা বলছেন, কিন্তু তা সত্য নয়। তিনি বলেন: তাকে আঘাত করতে বলা হয়েছিল কিন্তু সে রাজি হয়নি। পরে বিষয়টি নিয়ে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি তামিমের কাজকে ‘শিশুসুলভ’ বলে মনে করেন।
এবার এ নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সাকিব আরও একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্ব নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো। পুরো জিনিসটা এখানে চাপা পড়ে যেতো। ’
দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন তামিম ইকবাল। এজন্য এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরে একটি ইনিংসে ব্যাট করে ৫৮ বলে ৪৪ রান করেন তামিম। কিন্তু শেষ অবধি তাকে রাখা হয়নি দলে। তামিমকে নিচে ব্যাট করার কথা নিয়েও অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে।
এ নিয়ে মাশরাফি বলেন, ‘তামিম ম্যানশন করেছে তার বক্তব্যে, ক্রিকেট বোর্ড থেকে যিনি কথা বলেছে, তিনি হয়তো বলেছে তুমি প্রথম ম্যাচে একাদশে থেকো না; থাকলেও নিচের দিকে ব্যাটিং করো। এখানে বেশ কিছু কথা বলার আছে। ’
‘প্রথম হচ্ছে তামিম হয়তো কিছুটা উত্তেজিত হয়ে বলেছে। কিন্তু তার ভিত্তিতে তাকে দলে না রাখা আসলে কেমন হলো একটা জিনিস। আর দ্বিতীয়টি হচ্ছে তামিমকে এই বিষয়টা কিন্তু যে তুমি প্রথম ম্যাচ খেলো না বা খেললেও নিচে ব্যাটিং করো। আমার যদি ক্রিকেট জ্ঞান বিন্দুমাত্র থাকে, এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এটা বলবে একমাত্র কোচ বা অধিনায়ক বা নির্বাচকরা যিনি যাবেন দলের সঙ্গে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজম্যান্ট বলবে। তারা যদি বলে এটা বাংলাদেশ থেকেও বলতে পারতো। ভারতে গিয়েও বসে বলতে পারতো ম্যাচের একদিন আগে, দুইদিন আগে। যেটা আইডিয়াল সিচুয়েশন হয় উইকেট অ্যাসেস করার পর প্রতিপক্ষ তাদের বোলার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। কেন এটা এত আগে বলা হলো। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)