ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
তামিমকে অস্বীকার করলেন সাকিব
গতকাল বাংলাদেশ দল দেশ ছেড়েছে আসন্ন ভারত ওয়ানডে বিশ্বকাপের জন্য। তবে বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার নাম দেশ সেরা ওপেনার তামিম ইকবালের না থাক। গতকাল এই নিয়ে নিজের ফেসবুকে ভিডিও পোস্টও করেছেন সাবেক এই অধিনায়ক তামিম ইকবাল।
দেশের অন্যতম সেরা ওপেনার তামিমের বিশ্বকাপে না থাকার দায়টা অনেকেই দিচ্ছিলেন অধিনায়ক সাকিব আল হাসানকে। গুঞ্জন ছিল সাকিবের চাওয়াতেই বিশ্বকাপের অন্যতম আস্থাবান ওপেনার তামিমকে নেয়া হয়নি দলে। এত আলোচনা যখন ক্রিকেট পাড়ায় সেই সময়ই এক সাক্ষাৎকারে রীতিমত বোমা ফাটিয়েছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।
তামিমের না থাকার পিছনে সত্যিই সাকিবের ভূমিকা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে টি-স্পোর্টকে সাকিব বলেন,’ আমি অন্তত মনে করি, অনূর্ধ্ব-১৫ থেকে আমি দেখে আসছি একটা প্লেয়ার যে ভালো করছে, দলের জন্য কন্ট্রিবিউট করছে সেই প্লেয়ারকে বাংলাদেশ কখনো কোনদিনই বাদ দেয়নি।‘
তিনি আরো যোগ করেন,’ আমার তো দায়িত্ব না পুরো টিমটা সিলেক্ট করা। তাহলে তো এশিয়া কাপের একদিন আগে ক্যাপ্টেন অ্যানাউন্স করেই টিম দিয়ে দিতে পারতাম। এটা (কারো দলে থাকা না থাকা) অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। অনেক ফ্যাক্ট চিন্তা করতে হয়, এমন না শুধু মাঠের পারফর্মেন্স। মাঠ, মাঠের বাইরে, ড্রেসিংরুম, টিম মিটিং, এটমস্ফিয়ার অনেক কিছু আসলে চিন্তা করে টিমটা করতে হয়। যদিও এইসবকিছুতে আমি এখন খুবই কম ইনভলভড।‘
ওদিকে নিজের ভিডিওতে তামিম বলেছেন তাঁকে জানানো হয়েছিল বিশ্বকাপের প্রথম ম্যাচটা তাঁকে খেলাতে চায় না দল। এছাড়া কোন কোন ম্যাচে তাঁকে মিডল অর্ডারে খেলার প্রস্তাবও দেয়া হয়েছিল। সেটা নিয়ে কতটা অবগত ছিলেন সাকিব?
প্রশ্নের উত্তরে সাকিব বলেন,’ আমার সাথে কোন আলোচনাই হয়নি। যদি এটা কেউ বলে থাকে সে নিশ্চয়ই অথরাইজড কেউ। এটা আগে থেকে আলাপ করা হচ্ছিল যেন জানা থাকলে দুই পক্ষের জন্যই ভাল হয়। আর এরকম বলাতে (তামিমকে মিডল অর্ডারে ব্যাট করতে বলা) খারাপ কিছু আছে বলে আমি মনে করিনা।‘
তিনি আরো বলেন,’ কেউ এটা বলে থাকলে সে টিমের কথা চিন্তা করেই বলেছে। যে এই কম্বিনেশনটা আমরা দেখি। এমন অনেক কিছুই হয় একটা ম্যাচকে কেন্দ্র করে। ফলে সেটা আগে থেকে আলোচনা হওয়া ভালো। নাকি এমন প্রস্তাবই দেয়া যাবেনা? যে একজনকে (তামিমকে ইঙ্গিত করে)আমি বলবো তুমি যা ইচ্ছা করো। এখানে টিম আগে না ইনডিভিজ্যুয়াল আগে?
পুরো ক্যারিয়ারে ওপেন করা তামিম হুট করে কেন মিডল অর্ডারে খেলবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন,’ রোহিত শর্মার মত প্লেয়ার, যে দশ হাজার রান করে ফেলসে। সে যদি মাঝে মাঝে তিন-চারে খেলে কিংবা ব্যাটিংয়ে না নামে এটা কী খুব একটা সমস্যা হয়? এটা আমার কাছে মনে হয় বাচ্চা মানুষের মত, যে আমার ব্যাট আমিই খেলব। আসলে টিমের প্রয়োজনে যে কাওকে যেকোন জায়গায় খেলতে রাজি থাকা উচিৎ। টিম ফার্স্ট, এখানে আপনি কী করলেন সেটা কোন পার্থক্য গড়ে দেয় না যদি দল হারে। এই পারসোনাল এচিভমেন্ট দিয়ে আপনি কী করবেন? নিজের নাম কামাবেন? তারমানে কী আপনি নিজের কথাই শুধু চিন্তা করছেন, আপনি দলের কথা ভাবছেন না।‘
সাকিব আরো যোগ করেন,’ প্রস্তাবটা টিমের কথা চিন্তা করেই তো দেয়া হয়েছে। এভাবে হলে হয়তো টিমের জন্য ভালো হবে, সে কারণেই তো প্রস্তাবটা দেয়া। তো এটাতে খারাপ কী আছে? অবশ্যই ডিসকার করার আছে যে না আমি পারব, তুমি বলো আমাকে কী করতে হবে, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ইট ফর দ্য টিম। তাহলেই তো আপনি টিম ম্যান। এভাবে চিন্তা না করলে ইয়্যু আর নট অ্যা টিম ম্যান।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE